মুদ্রানীতির ঘোষণার পর দিন পুঁজিবাজারে বড় উত্থান
মুদ্রানীতির ঘোষণার পর দিন পুঁজিবাজারে বড় উত্থান
নতুন অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণার পর দিন সোমবার (১৯ জুন) দেশের পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। বিমা, আইটি খাতের পাশাপাশি ওষুধ, প্রকৌশল এবং খাদ্য খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের দ্বিতীয় এ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক বেড়েছে ৮০ পয়েন্ট।
ফলে সূচকের পাশাপাশি লেনদেন ও দাম কমার তুলনায় বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে গত বৃহস্পতি, রবি এবং সোমবার টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো। তবে তার আগের টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর রোববার চলতি অর্থবছরের প্রথমার্ধের জুলাই থেকে ডিসেম্বর ২০২৩ সালের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক চ্যালেঞ্জ উত্তরণে পুঁজিবাজারে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করার জন্য চেষ্টা করছে। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের দেওয়া ব্যাংকের শ্রেণিবদ্ধ ঋণের ক্ষেত্রে সংরক্ষিত প্রভিশন ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে। এছাড়াও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংকের কাছ থেকে ঋণ না নিয়ে বন্ড ইস্যু করে অর্থের সংস্থান করার জন্য নির্দেশনা দিয়েছে।
মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের এই সমর্থন পুঁজিবাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায় বলে জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তাই তিনি ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারকে গুরুত্বারোপ করায় বাংলাদেশ ব্যাংককে আন্তরিক অভিনন্দনও জানান।
এরপর দিন আজ সোমবার বিমা খাতের তালিকাভুক্ত ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে একটি কোম্পানির শেয়ারে দাম কমেছে তার বিপরীতে বেড়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দাম। আইটি খাতের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর অপরিবর্তিত রয়েছে ২টি প্রতিষ্ঠানের শেয়ারের।
বিমা ও আইটি খাতের শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, তার বিপরীতে দাম কমেছে ২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। প্রায় একই হারে লেনদেন হয়েছে ওষুধ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের।
ডিএসইর তথ্য মতে, আজ দিনভর সূচক বৃদ্ধির মধ্য দিয়ে বাজারটিতে ৩৫৫প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ১০৯ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কম হয়েছে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
বিমা ও আইটিখাতসহ মোট পাঁচ খাতের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার। পরের তালিকায় রয়েছে সোনালী লাইফের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে– সিটি জেনারেল ইনস্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডভেন্ট ফার্মা, জেমিসি ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৯৯টির দাম।
দিন শেষে সিএসইতে ১২ কোটি ৯১ লাখ ২২ হাজার ৬৩০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৭৬৫ টাকার শেয়ার
পাঠকের মতামত:
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসে লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














