৫০ পেরোলেই কেন বাদের তালিকায়
ঢাকাই সিনেমায় শিল্পী–সংকট পুরোনো সমস্যা। তবে দিন দিন এ সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। অথচ জনপ্রিয় অনেক তারকা সুযোগ ও মূল্যায়নের অভাবে ঢালিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ তারকাদের মধ্যে রয়েছেন সোহেল রানা, আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ, অমিত হাসান, রিয়াজ, শাকিল খানসহ আরও অনেকে। তাঁরা একসময় একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এখন সেই ব্যস্ততা আর নেই। অভিনয়ে দক্ষ এই তারকারা ইন্ডাস্ট্রির কাছে দিন দিন যেন গুরুত্বহীন হয়ে পড়ছেন। এর পেছনে কারণ কী?
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকারা বয়স ৫০ পেরোনোর পরও প্রধান চরিত্রে দাপিয়ে অভিনয় করেন। এসব তারকার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শকেরা। তাঁদের সিনেমা আয়ের রেকর্ড গড়ে। বয়স তাঁদের জন্য কোনো বাধা নয়। ভারতীয় তারকাদের মধ্যে বলা যায় অমিতাভ বচ্চন, কমল হাসান, মামুত্তি, রজনীকান্ত, সানি দেওল, আমির খান, শাহরুখ খান, সালমান, প্রসেনজিৎসহ অনেকের কথা।
হলিউডের সিলভেস্টার স্ট্যালন, ডোয়াইন জনসন, ভিন ডিজেল, টম হ্যাংকস, টম ক্রুজ, জনি ডেপসহ অনেক তারকা দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কোরীয় তারকাদের মধ্যে আছেন সং কাং-হো, চোই মিন-সিকসহ একাধিক তারকা। কিন্তু ঢালিউডের তারকাদের ক্ষেত্রে চিত্রটি উল্টো।
‘ভণ্ড’, ‘বিশ্ব প্রেমিক’, ‘লড়াকু’সহ অনেক ব্যবসাসফল সিনেমার নায়ক রুবেল। তিনি নায়ক বা প্রধান চরিত্রের বাইরে অভিনয় করতে চান না। যে কারণে তাঁর কাজের সংখ্যা কম। তিনি জানান, তাঁকে প্রায় সময় বড় ভাই, বাবা ও চাচার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি হিরো ইমেজ ভেঙে প্রধান চরিত্র ছাড়া অভিনয় করবেন না।
তিনি বলেন, ‘ভারতের প্রযোজক–পরিচালকেরা অনেক কিছু চিন্তা করেন। আমাদের এখানে কেউ তো শিল্পীদের নিয়ে চিন্তা করে না। এখানে ফিল্মের প্রতি ভালোবাসার অভাব প্রকট। যে কারণে তাঁদের রজনীকান্তকে নিয়ে আলাদা করে ভাবার লোক আছে। সেখানে আমাদের জ্যেষ্ঠ শিল্পীদের দূরে সরিয়ে রাখা হয়। নানা ঘাত-প্রতিঘাতে তৈরি হওয়া তারকাদের ঝরে পড়া বাংলা চলচ্চিত্রের জন্য ট্র্যাজেডি।’
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক আমিন খান। অভিমান নিয়ে এখন আর অভিনয় করেন না। বাধ্য হয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সুবাদে দেশের নানা প্রান্তে তাঁর যাওয়ার সুযোগ হয়। কয়েক মাস আগে পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন। দুর্গম এলাকায় গিয়ে দেখেন, অনেক ভক্ত তাঁকে দেখতে এসেছেন। এক ভক্ত তাঁকে একনজর দেখার জন্য অনেক দূর থেকে দৌড়ে এসেছেন। এই তারকা বলেন, ‘যেখানে যাই সেখানেই ভক্তরা ভালোবাসার কথা জানান। কিন্তু যে সিনেমার জন্য এই ভালোবাসা, সেই সিনেমা থেকে আজ দূরে; এটাই কষ্ট। আমরা কি এতটাই অযোগ্য? রক্তে মিশে আছে অভিনয়। কিন্তু আমাদের নিয়ে ভাবার কেউ নেই। নির্দিষ্ট একটা বয়স পার হলে আমাদের এখানে বেকার হতে হবে, এটা যেন নিয়মে পরিণত হয়েছে।’
কেন্দ্রীয় চরিত্রে কোনো বয়োজ্যেষ্ঠ অভিনেতার কথা কখনো কি ভেবেছেন ঢাকার কোনো পরিচালক? কেন্দ্রীয় চরিত্রে বেশির ভাগ সময় দেখা যায় তরুণ মুখ। এ প্রসঙ্গে পরিচালক মতিন রহমান বলেন, ‘গল্প যাঁরা রচনা করেন বা নির্বাচন করেন, তাঁদের চরিত্রকে টার্গেট করে গল্প রচনা করতে হবে। তখন বয়স ফ্যাক্ট হবে না। তা না হয়ে দু–চারজন স্টারকে নিয়ে আমাদের গল্প ঘুরছে। বঞ্চিত হচ্ছেন অভিজ্ঞরা। এখানে শিল্পীর কোনো দোষ নেই। তাঁদের নিয়ে পরিকল্পনা করতে হবে।’
নাম প্রকাশ না করার শর্তে ঢালিউডের এক প্রযোজক ও পরিচালক বলেন, ‘ভারতের কোনো প্রযোজক সরাসরি শাহরুখ খানের কোনো সিনেমায় ইনভেস্ট করেন না। তারকারা নিজেদের টিকিয়ে রাখতে নানা রকম গল্প লেখান। পরিচালক নির্বাচন করে কখনো সহপ্রযোজক নেন। এ কৌশলে তাঁরা নায়ক হিসেবে টিকে থাকেন। আমির, সালমান, শাহরুখ খানসহ সবার নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। কিন্তু এ দেশের কোনো তারকা কি আছেন, যিনি নিজেই নিজেকে নিয়ে ভেবেছেন? সে রকম একজন পরিচালক, গল্প খুঁজেছেন? সে উৎসাহ কারও মধ্যে নেই।’
জ্যেষ্ঠ পরিচালক কাজী হায়াৎ মনে করেন, দেশের জ্যেষ্ঠ শিল্পীদের কাজ না পাওয়ার অন্যতম কারণ বাজেট স্বল্পতা। তিনিও একসময় আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ববিতাকে ভেবে গল্প লিখেছিলেন। কিন্তু সেগুলো পড়ে আছে। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘সিনেমা যা হচ্ছে, বাজেট এত কম যে বড়দের কাছে যেতেও পারছেন না কেউ। একজন পরিচালক তো সিনেমা বানালেন ২০ লাখ টাকায়। তিনি কীভাবে বড় শিল্পীদের কাছে যাবেন? তাঁরা তো যেনতেন করে সিনেমা গুলিয়ে ফেলেন। সিনিয়র শিল্পীরা তাঁদের সঙ্গে কাজ করতে চাইবেন কেন?
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














