ভারত–পাকিস্তান ফাইনাল না হওয়ার ‘দায়’ কার
কী, হিংসা হচ্ছে? সব হিসাব–নিকাশ তো ভুল প্রমাণিত হলো! কৌশল করে বানানো সূচিটাও মাঠে মারা গেল। কত অঙ্ক কষে, মাথার ঘাম পায়ে ফেলে এশিয়া কাপের সূচি বানানো হলো, যেন ফাইনালের আগেই ভারত–পাকিস্তান ম্যাচ কয়েকবার দেখা যায়। ফাইনালেও এই দুই প্রতিবেশীকে প্রত্যাশা করে তাঁদের উঠে আসার পথে দু–একটা ‘কাঁটা’ও সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু কথায় আছে, মানুষ প্রত্যাশা করে এক, হয় আরেক। অনেকটাই শিক্ষাজীবনে পরীক্ষার মতো। দেখা যায়, যে সিলেবাস ঠোঁটস্থ করে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেটার ‘অর্ধেক’ এসেছে, বাকিটা সম্পূর্ণ অপ্রত্যাশিত—শ্রীলঙ্কা টাইপের প্রশ্ন!
ভেঙে বলা যাক। ভারত–পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইগুলোর একটি। সেটি শুধু রাজনৈতিক বৈরী সম্পর্কের আঁচে জমজমাট লড়াইয়ের জন্য নয়, টাকাপয়সাও আয় হয় এন্তার। অন্য যেকোনো ম্যাচের তুলনায় এই দ্বৈরথ থেকে বাণিজ্যিকভাবে বেশি লাভবান হন আয়োজকেরা। তাই খুব স্বাভাবিকভাবেই এশিয়া কাপ হবে আর সেখানে ভারত–পাকিস্তান অংশ নেবে, কিন্তু তাদের যতটা বেশি সম্ভব মুখোমুখি দাঁড় করানো হবে না, তা হয় না। শুধু ক্রিকেটীয় চেতনায় তো আর পেট ভরবে না, টাকাপয়সার ব্যাপারও তো দেখতে হবে, নাকি! তাই শুধু এবার নয়, এশিয়া কাপে প্রায় প্রতিবারই এমন হয়েছে, সামনেও হবে আলবত।
কমিকের চাচা চৌধুরীর মতো—যাঁর মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও প্রখর—বুদ্ধিমান আয়োজকেরা এবার এশিয়া কাপে ভারত–পাকিস্তানকে এক গ্রুপে রেখেছিলেন। দুই দলই যেন পরের পর্বে উঠতে পারে—ছিল সেই বন্দোবস্তও। গ্রুপ পর্বের খাদ থেকে দুই দলের পরের পর্বে ওঠার ‘পাটাতন’ হিসেবে রাখা হয়েছিল নেপালকে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো ‘দুই দিনের বৈরাগী’ হয়ে থাকা নেপালকে বেশ মজা করে হারিয়েই প্রত্যাশামতো সুপার ফোরে উঠে এসেছিল ভারত ও পাকিস্তান। আর এই পর্বে কোনো কৌশল নয়, সূচির দাবি মেটাতেই অবধারিত ছিল একটি ভারত–পাকিস্তান ম্যাচ।
কিন্তু বুদ্ধিমানেরা অতীত থেকে শিক্ষা নেন। গ্রুপ পর্বে ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার লোকসান তো তাঁরা ভোলেননি। সুপার ফোরেও তেমন কিছু হলে পয়েন্ট আর নেট রান রেটের হিসাবে ভারত–পাকিস্তান ফাইনাল দেখার স্বপ্ন ভেঙে যেতে পারে! আয়োজকদের তাই ফাঁদতে হয় নতুন কৌশল। ভারত–পাকিস্তান ম্যাচে উড়িয়ে আনা হয় রিজার্ভ ডে। এ নিয়ে তখন অনেকেই ‘হা রে রে রে’ করে আওয়াজ তুলে বলেছিলেন, এর মাধ্যমে বাকি দলগুলোর সঙ্গে অন্যায় করা হলো। এই ‘বোকা’দের দলে ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চারিত সেনানায়েকে। এবার এশিয়া কাপের ড্র দেখে তাঁর মনে হয়েছে ভারত–পাকিস্তান ফাইনাল নিশ্চিত করতে এই সূচি যোগসাজশ করে বানানো! ভেঙ্কটেশ প্রসাদ সোজাসাপ্টা বলেছিলেন, এটা লজ্জাহীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। বাকিদের সঙ্গে অন্যায়।
আসলে আবেগের বশে তো কত কিছুই বলা হয়! কিন্তু চাইলেই কি আয়োজকদের মতো গভীর সাম্যবাদী হওয়া যায়? যে বা যাঁরা পেটে দেয়, তাঁদের অবহেলা কিংবা কিলও সহ্য করা যায়! এই যে ভারত, এই যে পাকিস্তান—এসব দল যত বেশি মুখোমুখি হবে, আয় তত বেশি, তার মানে টাকার ভাগও তত বেশি। কিংবা এভাবেও ভাবতে পারেন, সেই যে ছোটবেলার ক্রিকেট খেলার মতো। ব্যাট যাঁর, সে–ই খেলার কর্তা, আর কর্তার ইচ্ছাতেই কর্ম। এশিয়া কাপের সুপার ফোরে ওঠা চার দলের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, গুণে, মানে ভারত–পাকিস্তানের চেয়ে কে এগিয়ে! চেতনা শিকেয় তুলে আয়োজকদের মতো ক্রিকেটের কোষাগারে তাকিয়ে একটু ভেবে বলুন তো, এশিয়া কাপের ফাইনাল খেলার দাবিদার কারা? এখন নিশ্চয়ই আর অমত করতে পারবেন না!
বরং বলতে পারেন, আয়োজকদের যোগসাজশ করে সূচি বানানোর জন্য এক পশলা করতালি দেওয়াই যায়। আসল সাম্যবাদী তো তারাই!
শুধু সাম্যবাদী কেন, সাহসীও। এশিয়া কাপের ধারাকে এবার উল্টে দেওয়ার প্রতিজ্ঞা ছিল তাদের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে এর আগে ১৫টি সংস্করণে কখনো ভারত–পাকিস্তান ফাইনাল দেখা যায়নি। এবার যেন তা হয়—সে লক্ষ্যে সূচিটা বানানো হয়েছিল ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’–এর দক্ষতায়। ফাইনালসহ ৩টি ম্যাচ হবে ভারত–পাকিস্তান—এই প্যাঁচ কষেছিলেন আয়োজকেরা। তবে অধিক উত্তেজনায় এশিয়া কাপের গতি–প্রকৃতি সম্ভবত তারা ভুলে গিয়েছিল। এটা জানা থাকলে ভারত–পাকিস্তান ফাইনালের জন্য সম্ভবত তারা ‘অন্য ব্যবস্থা’ নিতেন। সেটা কী ব্যবস্থা—এবারের ভুল শুধরে নিয়ে আয়োজকেরা নিশ্চয়ই দেখিয়ে দেবে আগামী আসরে।
সে পর্যন্ত একটি তথ্য জানিয়ে রাখা ভালো, এশিয়া কাপে এবারসহ মোট ১২ বার ফাইনালে উঠল শ্রীলঙ্কা। এর আগে অনুষ্ঠিত ১৫টি সংস্করণের মধ্যে যে দল ১১ বারই ফাইনাল খেলেছে, সে দলকে এবার সূচি বানানোর সময়ই মনে মনে হিসাবের বাইরে রাখাটা আয়োজকদের অসম সাহসিকতার পরিচয়ই বটে! আরেকটু সাহস দেখিয়ে এর পক্ষে তারা পাল্টা যুক্তিও দিতে পারে, এবার এশিয়া কাপের সুপার ফোরে ওঠা দলগুলোর মধ্যে শ্রীলঙ্কাই সম্ভবত সবচেয়ে দুর্বল। দয়া করে ‘জাত গেল, জাত গেল’ বলে তেড়ে আসবেন না! বাংলাদেশকে এই হিসাবে রেখেই কথাটা বলা।
ভেবে বলুন তো, এশিয়া কাপ শুরুর আগে সবচেয়ে বেশি চোটজর্জর ছিল কোন দল? ভারী নাম নেই, তারকার বাহার নেই—এমন কোনো দল যদি এবার এশিয়া কাপে থেকে থাকে, সেটাও শ্রীলঙ্কাই। বাংলাদেশও এশিয়া কাপ শুরুর আগে বড় বুলি ছেড়েছে। শ্রীলঙ্কার কিন্তু সে সুযোগও ছিল না। তাই আয়োজকদের হিসাব মোটেও ভুল ছিল না। ক্রিকেট গোল বলের খেলা। যেকোনো কিছুই ঘটতে পারে! এখন আয়োজকদের (ভারত–পাকিস্তান ফাইনাল) বাড়া ভাতে শ্রীলঙ্কা ছাই দিয়ে বসলে তাদের কী করার আছে! হ্যাঁ, একটা কাজই করার আছে। কালীপ্রসন্ন ঘোষের ‘পারিব না’ কবিতার সেই লাইনটি তাঁরা শোকসন্তপ্ত বুকে দাওয়াই হিসেবে লাগাতে পারে—একবার না পারিলে দেখ শতবার!
মানে, এবারও যেহেতু হলো না, তাই আগামীবার নিশ্চয়ই একই চেষ্টা করা হবে! আয়োজকদের জন্য করতালি।
পাঠকের মতামত:
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ দর পতন
- শেয়ারবাজারে টানা ৩দিন উত্থান
- ‘বি’ ক্যাটাগরিতে উঠল সিলকো ফার্মা
- লভ্যাংশ বিতরণ করেছে কপারটেক
- বুধবার লেনদেনে ফিরেছে ভ্যানগার্ড রূপালি ফান্ড
- ঈদে কত দিন বন্ধ থাকবে শেয়ারবাজার?
- প্রাইম টেক্সটাইলের ১ মাসে ৫০% দর বৃদ্ধি
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- টপটেন গেইনারে বীমা খাতের ৫০%
- শেয়ারবাজারে টানা ২য় দিন বড় উত্থান
- এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডকে বে-মেয়াদিতে রুপান্তরের প্রস্তাব অনুমোদন
- আরডি ফুডের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
- ক্রেডিট রেটিং মান প্রকাশ করল মুন্নু অ্যাগ্রো
- লভ্যাংশ সভার তারিখ ঘোষনা করেছে আইডিএলসি ফাইন্যান্স
- মঙ্গলবার ভ্যানগার্ড রূপালি ফান্ডের লেনদেন বন্ধ
- মঙ্গলবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- সোমবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- সোমবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- টপটনে গেইনারে ৬০% মিউচ্যুয়াল ফান্ড
- লুজারের শীর্ষে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স
- যুদ্ধের মধ্যে শেয়ারবাজারে বড় উত্থান
- সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন
- টপটেন গেইনারে ৩ কোম্পানি
- লুজারের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৬ কার্যদিবসে নাই ৫৯১ পয়েন্ট
- ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
- গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন বন্ধ
- তিন সেট মেশিনারীজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ইউনিলিভারের লভ্যাংশ ৪২০% ঘোষনা
- বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে রহিমা ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- ইনটেক সর্বোচ্চ দর বৃদ্ধি
- বৃহস্পতিবার ২ কোম্পানির স্পটে লেনদেন শুরু
- সিটি ইন্স্যুরেন্স লেনদেনে ফিরেছে
- এনআরবি ব্যাংক উপ সচিব নিয়োগ
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- শেয়ারবাজারে পতনের শেষ কোথায়?
- ভয়াবহ সংকটে ঢাকা ডাইং
- বুধবার ২ কোম্পানির স্পটে লেনদেন শুরু
- বুধবার সিটি ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বুধবার লেনদেনে ফিরেছে গ্রামীণফোন
- ‘বি’ ক্যাটাগরিতে উঠল দেশ গার্মেন্টস
- স্ট্যান্ডার্ড ব্যাংকের সর্বোচ্চ দর বৃদ্ধি
- ক্রেডিট রেটিং মান প্রকাশ করল ৩ কোম্পানি
- লভ্যাংশ সভার তারিখ ঘোষনা করেছে ২ কোম্পানি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের বড় প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে
- মঙ্গলবার গ্রামীণফোনের লেনদেন বন্ধ
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল সিলকো ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা কমেছে
- বৃটিশ আমেরিকান টোব্যাকোর ৩০% লভ্যাংশ ঘোষনা
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩০% লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে বন্ধ রহিমা ফুড
- গেইনারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন
- ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার
- সিটি ইন্স্যুরেন্সের স্পটে লেনদেন শুরু
- প্রতারক এলআর গ্লোবালকে ৬ ফান্ড থেকে সরিয়ে দিল বিএসইসি
- এজিএমের তারিখ পরিবর্তন করল আরামিট
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে রহিমা ফুড
- সিটি ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- লেনদেনে ফিরল ২ কোম্পানি
- গ্রামীনফোনের স্পটে লেনদেন শুরু
- লভ্যাংশ সভার তারিখ জানাল লাফার্জহোলসিম
- ক্রেডিট রেটিং মান প্রকাশ করল ২ কোম্পানি
- চেয়ারম্যান নিয়োগ দিল ন্যাশনাল ব্যাংক
- এবার পূর্ণাঙ্গ এমডি নিয়োগ দিল মিডল্যান্ড ব্যাংক
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














