শেয়ারবাজারে আসছে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি ব্রেইন স্টেশন
শেয়ারবাজারে ভালো কোম্পানির চাহিদা দীর্ঘদিনের। এরমধ্যে গত কয়েক বছরের পঁচা কোম্পানির তালিকাভুক্ততে সে চাহিদা আরও বেড়েছে। এরইমধ্যে শেয়ারবাজারে আসতে যাচ্ছে দেশের বৃহৎ ও নামকরা আইটি সেবা রপ্তানিকারক ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। যার মাধ্যমে বাড়ানো হবে ব্যবসার সম্প্রসারণ। যে কোম্পানিটি দেশের চেয়ে বিদেশে আইটি সেবা দিয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে।
শেয়ারবাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটির জন্য ১০২টি ল্যাপটপ/ডেস্কটপ ও ৪৬টি ম্যাকবুক প্রো কেনা হবে। এছাড়া নেটওয়ার্ক আইটেম সুইচ, নেটওয়ার্ক আইটেম-এপ্লিকেশন সার্ভার, নেটওয়ার্ক আইটেম-স্টোরেজ সার্ভার, ট্রান্সমিশ কন্ট্রোল প্রোটোকল এবং ওয়াইফাই সল্যুশন কেনা হবে।
শেয়ারবাজারে এসএমই বোর্ডে আসতে চায় ব্রেইন স্টেশন। যে কোম্পানিটির জন্য ৭ বছর আগে ৭০ টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছিল কোম্পানি কর্তৃপক্ষ। এরপরে কোম্পানিটির গত ৭ বছরে ব্যবসায় আরও উন্নতি হয়েছে বলে আর্থিক হিসাবে তথ্য প্রকাশ করা হয়েছে। তারপরেও শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করতে চায় কোম্পানি কর্তৃপক্ষ।
প্রসপেক্টাস অনুযায়ি, ব্রেইন স্টেশন অনেক প্রিমিয়াম পাওয়ার যোগ্য হলেও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসছে। যে প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জানুয়ারিতেই ৭০ টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু করেছে। এরপরে ৭ বছর পার হয়ে গেছে। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। তারপরেও কোম্পানিটিকে অভিহিত মূল্যে ৫ কোটি টাকার শেয়ার ইস্যুর জন্য আনতে চাইছে ম্যানেজমেন্ট।
শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলন করতে চাওয়া ব্রেইন স্টেশনের আর্থিক অবস্থা বেশ শক্ত। কোম্পানিটিতে কিউআইও চাহিদার কয়েকগুণ বেশি নগদ ও নগদ সমতুল্য অর্থ রয়েছে। কোম্পানিটির কাছে নগদ ২০ কোটি ১১ লাখ টাকা ও এফডিআর ২০ কোটি ২৯ লাখ টাকা টাকা রয়েছে। এই ৪০ কোটি ৪০ লাখ টাকার মধ্য থেকে খুব সহজেই কিউআইওতে আসতে চাওয়া ৫ কোটি টাকার চাহিদা মেটানো সম্ভব।
এদিকে দীর্ঘদিনের পথচলায় কোম্পানিটির আয় ও মুনাফায় উন্নতি হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের ৪০ কোটি ৩৬ লাখ টাকার আয় ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ১২০ কোটি ৩৭ লাখ টাকা। এ থেকে ব্যয় শেষে ২০১৮-১৯ অর্থবছরে নিট মুনাফা হয় ৩ কোটি ৮২ লাখ টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে হয়েছে ২৭ কোটি ৪৫ লাখ টাকা। যাতে ০.৮৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে হয়েছে ৬.৪২ টাকা।
এদিকে কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ১ম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ৮ কোটি ২১ লাখ টাকা। এক্ষেত্রে ইপিএস হয়েছে ১.৯২ টাকা।
ব্রেইন স্টেশনের আয়ের বড় অংশ আসে রপ্তানি থেকে। এ কোম্পানিটি থেকে ২০টির বেশি দেশে আইটি সার্ভিস দেওয়া হয়। দেখা গেছে, কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের ১ম প্রান্তিকের ৩৩ কোটি ১৩ লাখ টাকা আয়ের ১৯ কোটি ৭১ লাখ টাকা বা ৫৯% এসেছে রপ্তানি থেকে। যা এসেছে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে।
এমন ব্যবসার পরেও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ারবাজারে আসার বিষয়ে ব্রেইন স্টেশনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মোসাব্বির আলম বলেন, অনেক বিদেশী কোম্পানি আমাদের কোম্পানিকে নিতে চায় এবং বিনিয়োগ করতে চায়। এ নিয়ে আমাদের কোম্পানিকে বিশ্বের কাছে বড় পরিসরে তুলে ধরার পরিকল্পনা আছে। তারই ধারাবাহিকতায় শেয়ারবাজারে আসা বলতে পারেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবেই বেশি। এছাড়া বিএসইসিও কয়েক দফায় আমাদের কোম্পানিটিকে শেয়ারবাজারে আনার জন্য বৈঠক করেছে। তাই কারো কারো আপত্তি সত্ত্বেও শেয়ারবাজার আসতে যাচ্ছি।
তিনি বলেন, শুরুতে আমাদের উদ্দেশ্য ছিল প্রিমিয়ামে শেয়ার ইস্যু করা। তবে প্রিমিয়াম নিতে চাইলে তালিকাভুক্ত হতে সময় লাগবে বলে অনেকে জানিয়েছেন। এছাড়া বিনিয়োগকারীদেরকে সুবিধা দেওয়ার বিষয়টিও মাথায় ছিল। তাই শুধুমাত্র অভিহিত মূল্যেই শেয়ারবাজারে শেয়ার ইস্যু করা হবে।
৪২ কোটি ৭৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের ব্রেইন স্টেশনে ৮২ কোটি ৪৩ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। এক্ষেত্রে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৮ টাকায়। যাতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ১০ টাকা করে বিনিয়োগ করে শুরুতেই প্রায় ১৯ টাকার মালিকানা পাবে।
২০০৬ সালে পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা কোম্পানিটি ২০১৫ সালে প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়। এরপরে ২০২৪ সালের ১১ জানুয়ারি পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়।
এ কোম্পানিটি মূলত আইটি এনএবলড সার্ভিসেস (আইটিইএস), সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার কাস্টমাইজেশন, ওয়েব হোস্টিং, আইটি সাপোর্ট ও সফটওয়্যার মেইনটেনেন্স করে থাকে। সর্ববৃহৎ আইটি সল্যুশন ও সফটওয়্যার রপ্তানিকারক এ কোম্পানিটিতে বর্তমানে ৭০০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
ব্রেইন স্টেশনের গ্রাহকের তালিকায় দেশী ও বিদেশী নামকরা প্রতিষ্ঠান রয়েছে। এ তালিকায় বিদেশী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- টেলিনর, পেপাল, মেটলাইফ, নিশান, ভার্চ্যুয়াল অ্যাফেয়ার্স ও এবভাই। আর দেশী গ্রাহকদের মধ্যে রয়েছে- সিটি ব্যাংক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, ইউসিবিএল ও এসিআই।
পাঠকের মতামত:
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত














