ব্রোকার হাউজের প্রতারণার ব্যাকঅফিস সফটওয়্যার পর্যবেক্ষণ করবে ডিএসই
স্টক সংবাদ প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউজগুলোর ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার পর্যবেক্ষণ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ইনডেক্স ম্যানেজমেন্ট, ডেটা সার্ভিসেস নিয়ে প্রকাশনা বিভাগের মাসিক পর্যালোচনা অর্ধবার্ষিকীর বিশেষ সংস্করণের জুনের কপি কেনার তথ্য জমা দিতে বলেছে ডিএসই।
সম্প্রতি সকল ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত দুটি পৃথক চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশের শেয়ারবাজারে গত কয়েক বছরে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছে এবং বন্ধ হয়েছে। এরপর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সকল ব্রোকারেজ হাউজ পরিদর্শন ও তদন্তের নির্দেশনা দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় ব্রোকারেজ হাউজগুলোর ব্যাকঅফিস সফটওয়্যারের ব্যবহার পর্যবেক্ষণ করবে ডিএসই।
সকল ব্রোকারেজ হাউজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (অ্যাডমিনিস্ট্রেশন অব ট্রেডিং রাইট এনটাইটেলম সার্টিফিকেট) রুলস, ২০২০ এর প্রবিধান ৮(৭) অবহিত করে ব্যাকঅফিস সফটওয়্যারের তথ্য জমা দেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সকল ট্রেকহোল্ডার কোম্পানিকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাকঅফিস সফ্টওয়্যার ব্যবহার সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ প্রদান করা হলো। এই বিষয়ে ব্রোকারেজ হাউজকে আগামী মঙ্গলবারের (১১ জুলাই) মধ্যে গুগল ফর্ম পূরণ করতে হবে। ওই প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্মটি পূরণ করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
গত কয়েক বছরে তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ ও বানকো সিকিউরিটিজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং জালিয়াতি ঘটে। এর পর ডিএসই ও সিএসই‘র সব ব্রোকারেজ হাউজ পরিদর্শন ও তদন্তের নির্দেশনা দেয় বিএসইসি। এরই ধারাবাহিকতায় তদন্তসাপেক্ষে ১০৮টি প্রতিষ্ঠানের সমন্বিত গ্রাহক হিসাবে বড় অঙ্কের ঘাটতি পাওয়া যায়। এর পরিমাণ দাঁড়ায় ৫৮৫ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তীতে ব্রোকারেজ হাউজগুলোকে এ বিষয়ে চিঠি দিয়ে দ্রুত ঘাটতি সমন্বয় করতে বলা হয়। এর পর থেকে ১০২টি প্রতিষ্ঠান ৫৩৫ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার টাকা সমন্বয় করেছে। বাকি ৬টি ব্রোকারেজ হাউজ ৪৯ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকা ঘাটতি এখনো সমন্বয় করেনি।
এর মধ্যে সিনহা সিকিউরিটিজের ঘাটতি আছে ৯ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা, ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডের ঘাটতি আছে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা, ৩৩ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা ঘাটতি আছে পিএফআই সিকিউরিটিজের, এশিয়া সিকিউরিটিজের ৬২ লাখ ৪৭ হাজার টাকা ঘাটতি রয়েছে। এছাড়া, লতিফ সিকিউরিটিজের ৩২ লাখ ৫৩ হাজার টাকা এবং মডার্ন সিকিউরিটিজের ৫ কোটি ২৭ লাখ ২৯ হাজার টাকা ঘাটতি আছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বিএসইসি গত বছর ২২ মার্চ সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলোর মধ্যে আছে—স্টক এক্সচেঞ্জকে লিমিটি সুবিধা স্থগিত করা হবে, যোগ্য বিনিয়োগকারী হিসাবে আইপিও কোটা সুবিধা বাতিল হবে, স্টক এক্সচেঞ্জের মালিকানার বিপরীতে পাওয়া লভ্যাংশ স্থগিত থাকবে এবং ডিপোজিটরি অংশগ্রহণকারীর নিবন্ধন এবং নতুন শাখা ও বুথ খোলা বন্ধ রাখা হবে। তার আগে ২১ মার্চ বিনিয়োগকারীদের আমানত অর্থাৎ শেয়ার ও অর্থ সরিয়ে নেওয়া তামহা সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ ও বানকো সিকিউরিটিজসহ ২৫টি ব্রোকারেজ হাউজের নিবন্ধন সনদ নবায়ন বন্ধসহ নানা সুযোগ-সুবিধা স্থগিত করা হয়।
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ড ও সম্পদ ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮৮ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক
- লন্ডনে তালিকাচ্যুতির ঝুঁকিতে বেক্সিমকো ফার্মা
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে উত্থান
- ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী
- দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পরোটা উৎপাদন বাড়াবে গোল্ডেন হারভেস্ট
- আজিজ পাইপসের আড়াই মাসে ৬৭ শতাংশ দর বৃদ্ধি
- রিজেন্ট টেক্সটাইলের দেড় মাসে ৭০ শতাংশ দর বৃদ্ধি
- আনলিমা ইয়ার্নের দেড় মাসে ৭৮ শতাংশ দর বৃদ্ধি
- অস্তিত্ব সংকটে শেয়ারবাজারের ৪২ কোম্পানি
- বিএসইসির পক্ষে আপিল বিভাগের দুই গুরুত্বপূর্ণ রায়
- ৯ পরিচালক কিনবেন ৩১ কোটি টাকার শেয়ার
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিলস
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিডি থাইয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পূবালি ব্যাংকের লভ্যাংশে পরিবর্তন
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে লেনদেনের সময় বৃদ্ধি
- সাইফ পাওয়ারটেকের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আইপিডিসি ফাইন্যান্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান কমেছে
- বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষনা
- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ০.২৫% লভ্যাংশ ঘোষনা
- মঙ্গলবার দুই কোম্পানির লেনদেন বন্ধ
- মঙ্গলবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- এবার সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত
- আতঙ্ক নয়, লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ ইসলামী ব্যাংকের
- মঙ্গলবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- সিকদার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- বাজেট শেয়ারবাজারবান্ধব: সিএসই
- ২ হাজার ৬৭০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না সানলাইফ ইন্স্যুরেন্স
- গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- দুলামিয়া কটনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রবিবার ২ কোম্পানির স্পটে লেনদেন শুরু
- রবিবার লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- বাজেট শেয়ারবাজারবান্ধব
- বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- বাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কমল, গহনা কিনতে ব্যয় কমবে
- যেসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যেগুলো কমার সম্ভাবনা
- বাজেট প্রতিক্রিয়া: শেয়ারবাজার হবে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নগদ ও বোনাস লভ্যাংশ বিতরণ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের
- আইপিও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হবে
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- কমছে শেয়ারবাজারের কোম্পানির করের শাস্তি
- বৃহস্পতিবার তিন কোম্পানির লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














