আরও সস্তায় রুশ তেল কিনবে ভারত
দুবাই বেঞ্চমার্ক বা দুবাই মানের ওপর ভিত্তি করে কম দামে রাশিয়া থেকে প্রায় ৬০ লাখ মেট্রিক টন বা ৪ কোটি ৩৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে আলোচনা করছে ভারতের একটি রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি। আর পশ্চিমা বিরোধিতা সত্ত্বেও দেশটি থেকে তেল কেনায় ভারতকে ব্যারেলপ্রতি ৮ ডলার ছাড় দিতে পারে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি রসনেফট।
বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখে, এমন তিনটি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রসনেফটের সঙ্গে তেল কেনার ব্যাপারে আলোচনা করছে ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং তেল ক্রয়ের বিষয়টি চূড়ান্ত হলে ভারতে রুশ তেলের আমদানি আরও বাড়বে।
সম্ভাব্য চুক্তির অধীনে রসনেফট প্রতি মাসে প্রায় ৭ লাখ থেকে ৭ লাখ ২০ হাজার ব্যারেলের সমপরিমাণ ৬ থেকে ৭ কার্গো অপরিশোধিত তেল সরবরাহ করবে ভারতের বিপিসিএলের কাছে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে জানায়, চুক্তিটির জন্য দুই দেশের আলোচনা অনেকখানি এগিয়েছে। বর্তমানে উভয় পক্ষ অর্থ প্রদানের শর্তসহ খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি বিপিসিএল ও রসনেফট।
বর্তমানে ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হলো রাশিয়া। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে এই তেল মূল্যছাড়ে অর্থাৎ কম দামে বিক্রি করছে রাশিয়া।
মস্কোকে চাপে ফেলার অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেঁধে দেয় জি-৭ ও তার মিত্রদেশগুলো। প্রতি ব্যারেলের দাম সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণ করে দেওয়া হয়। এ পরিস্থিতিতে দুবাই বেঞ্চমার্কে ভারতের কাছে তেল বিক্রি করা গেলে তাতে রাশিয়া বেশ লাভবান হবে।
বিশ্বের বিভিন্ন দেশে উত্তোলন করা অপরিশোধিত তেলের বিভিন্ন ধরন ও গ্রেড রয়েছে। এগুলোর মধ্যে পার্থক্য করে ক্রেতা–বিক্রেতার জন্য তেলের রেফারেন্স বা তুলনীয় দাম নির্ধারণের জন্য বেঞ্চমার্ক ব্যবহার করা হয়। বর্তমানে আন্তর্জাতিক প্রধান তিনটি বেঞ্চমার্ক হচ্ছে—যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই), ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য উত্তর সাগরভিত্তিক ব্রেন্ট ক্রুড ও মধ্যপ্রাচ্যভিত্তিক দুবাই ক্রুড।
এগুলো ছাড়াও তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক বাস্কেট, রাশিয়ায় উরাল তেল, সিঙ্গাপুরের ট্যাপিস ক্রুড, ওমানের ওমানি ক্রুড, নাইজেরিয়ায় বনি লাইট ও মেক্সিকোর ইশথমাস—ইত্যাদি সুপরিচিত। এশিয়ার দেশগুলোতে সরবরাহ করা পারস্য উপসাগরীয় তেলের জন্য প্রধান মান ধরা হয় দুবাই ক্রুডকে। এখন এটিকেই রাশিয়ার অপরিশোধিত তেলের জন্য মানদণ্ড হিসেবে নির্ধারণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে।
রাশিয়া থেকে ভারতে জ্বালানি তেল আনার ক্ষেত্রে পরিবহন খরচ অনেক বেশি লাগে। এ কারণে অতীতে ভারতীয় পরিশোধনকারীরা খুব কমই রাশিয়ান তেল কিনত। দুবাই ক্রুডই ছিল তাদের জ্বালানির প্রধান উৎস। কিন্তু রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। তখন বাজার ধরে রাখতে কম দামে তেল বিক্রি শুরু করে রাশিয়া। এই সুযোগ নেয় ভারত। বর্তমানে ভারতে আমদানি করা অপরিশোধিত তেলের ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে।
রয়টার্স জানিয়েছে, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে ধীরে ধীরে ইউরোপভিত্তিক বেঞ্চমার্ক থেকে সরে যাচ্ছে রাশিয়া। কারণ, রাশিয়ার তেল বিক্রির বেশির ভাগ এখন এশিয়ার দিকে চলে গেছে। খবরে বলা হয়েছে, আলোচিত নতুন চুক্তির মাধ্যমে বিপিসিএল রাশিয়ার সোকোল, ভারান্দে, উরালসহ বিভিন্ন গ্রেডের তেল আমদানি করতে চাইছে।
এর আগে গত এপ্রিলে ভারতের শীর্ষ তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) রসনেফটের সঙ্গে প্রতি মাসে ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের জন্য একটি চুক্তি করে। ওই চুক্তির অধীনে মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্কের তুলনায় ব্যারেলপ্রতি ৮ থেকে ১০ ডলার ছাড়ে তেল বিক্রি করতে সম্মত হয় রাশিয়া।
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














