শেয়ার কারসাজি করতে অতিরঞ্জিত ইপিএস দেখিয়েছে লাভেলো
শেয়ার কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে লাভেলো আইসক্রীমের। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সরাসরি যোগসাজোশ রয়েছে। তারা সেকেন্ডারিতে বেনামে শেয়ার কিনে যেমন কৃত্রিম চাহিদা বাড়িয়েছে, একইভাবে আর্থিক হিসাবে অতিরঞ্জিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখিয়ে সাধারন বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার অপচেষ্টা করেছে। তারপরেও রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এখনো কোম্পানিটির শেয়ার কারসাজি উল্লেখ করার মতো কোন পদক্ষেপ নেয়নি। অথচ তিনি শাস্তি প্রদানে এরইমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন। যিনি বিভিন্ন কোম্পানির অনিয়মে কয়েক হাজার কোটি টাকার জরিমানা করেছেন। একইভাবে লাভেলোর শেয়ার কারসাজি নিয়ে তদন্ত করলেও অনেক শাস্তি প্রদানের মতো উপাদান তিনি পাবেন।
লাভেলো কর্তৃপক্ষ ইপিএস বেশি দেখাতে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছে। এ কোম্পানি কর্তৃপক্ষ হিসাব মান লঙ্ঘন করে বোনাস শেয়ারকে ওয়েট করে ইপিএস গণনা করেছে। এরমাধ্যমে চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১.৩৮ টাকার ইপিএসকে ১.৫২ টাকা দেখিয়েছে লাভেলো কর্তৃপক্ষ। এক্ষেত্রে ০.১৪ টাকা ইপিএস বেশি দেখানো হয়েছে।
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান স্টক সংবাদকে বলেন, আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৩৩ অনুযায়ি বোনাস শেয়ারকে ওয়েট করে ইপিএস গণনার কোন সুযোগ নেই। কেউ যদি বোনাস শেয়ারকে ওয়েট করে ইপিএস গণনা করে, তাহলে সেটা অতিরঞ্জিত করে ইপিএস দেখানো হবে। এছাড়া হিসাব মানে ইপিএস ও শেয়ারপ্রতি নগদ প্রবাহ গণনা একইভাবে করার নিয়ম রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করলে বিএসইসির এক কর্মকর্তা স্টক সংবাদকে বলেন, হিসাব মানে বোনাস শেয়ারকে ওয়েট করে ইপিএস দেখানোর সুযোগ নেই। কেউ যদি এটা করে থাকে, তাহলে সেটা বড় অনিয়ম। আপনারা গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ তুলে ধরেন। এরপরে বিষয়টি কমিশনের দৃষ্টিতে এনে কোম্পানিকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করার সব উদ্যোগ নেব।
আরও পড়ুন.....
কারসাজির লাভেলো আইসক্রীমের অস্বাভাবিক দর বৃদ্ধি
লাভেলোর নামে ঋণ নিয়ে পরিচালকদের ব্যক্তিগত কোম্পানিতে অর্থ পাচার
বিএসইসির চোখের সামনে লাভেলোর প্রতারণা : এখনো নিশ্চুপ মাকসুদ কমিশন
জানা গেছে, লাভেলোর চলতি অর্থবছরের শুরুতে ৮.৫০ কোটি শেয়ার ছিল। এর উপরে ১০% হারে ৮৫ লাখ বোনাস শেয়ার দিয়েছে। এতে করে মোট শেয়ার সংখ্যা দাঁড়ায় ৯.৩৫ কোটি শেয়ার। আর কোম্পানিটির ৬ মাসে নিট মুনাফা হয়েছে ১২,৯২,৫৯,৫৪০ টাকা। এ হিসাবে আইএএস-৩৩ অনুযায়ি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ১.৩৮ টাকা (১২,৯২,৫৯,৫৪০/৯,৩৫,০০০০০)।
কিন্তু এ কোম্পানি কর্তৃপক্ষ অতিরঞ্জিত ইপিএস দেখানোর জন্য বোনাস শেয়ারকে ওয়েট করেছে। এক্ষেত্রে তারা ১২,৯২,৫৯,৫৪০ টাকার নিট মুনাফাকে ৮,৫০,৯২,৩৯১টি শেয়ার দিয়ে ভাগ করে ১.৫২ টাকা ইপিএস দেখিয়েছে।

এই কোম্পানি কর্তৃপক্ষ একইভাবে চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) নিট মুনাফাকে বোনাস শেয়ারের ওয়েটেড করে ৮,৫০,৯২,৩৯১টি শেয়ার দিয়ে ইপিএস দেখিয়েছে। এর মাধ্যমে তারা ওই সময়ের ৫২২০৫০২৫ টাকার নিট মুনাফাকে ইপিএস হিসেবে দেখিয়েছে ০.৬১ টাকা। অথচ আইএএস-৩৩ অনুযায়ি, ওইসময় ৯,৩৫,০০০০০টি শেয়ার বিবেচনায় ইপিএস হয়েছে ০.৫৬ টাকা। এক্ষেত্রে ০.০৫ টাকা বেশি ইপিএস দেখানো হয়েছে।
অথচ এই কোম্পানি কর্তৃপক্ষই শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হিসাবে ৯.৩৫ কোটি শেয়ারকেই বিবেচনায় নিয়েছে। কিন্তু হিসাব মান অনুযায়ি ইপিএস ও এনওসিএফপিএস একই পদ্ধতিতে হিসাব করতে হয়। তারা হিসাব মান অনুযায়ি বোনাস শেয়ারকে ওয়েট না করে এনওসিএফপিএস দেখিয়েছে। কিন্তু যেটা দেখে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়, সেই ইপিএস বেশি দেখানোর জন্য হিসাব মান অনুসরন করেনি।
পাঠকের মতামত:
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)







