৫০ পেরিয়ে অমিতাভ–জয়ার ‘অভিমান’
গল্প, গান, নাকি অভিনয়—কোনটা সেরা? ‘অভিমান’ সিনেমাটি নিয়ে কথা বলতে গেলে বিষয়টি বেকায়দায় ফেলে। ‘অভিমান’ সেই বলিউড সিনেমা, যেটা দেখতে বসলে কোনো জটিলতা ছাড়াই গল্পের ভেতরে চলে যাওয়া যায়। গানগুলোতে সে কী মায়া! অমিতাভ, জয়া পাল্লা দিয়ে অভিমান করেছেন, অভিনয় করেছেন।
১৯৭৩ সালের ২৭ জুলাই মুক্তি পায় হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’। মধ্যে পেরিয়ে গেছে ৫০টি বছর। অমিতাভ-জয়ার মিউজিক্যাল ফিল্ম ‘অভিমান’ এখনো চর্চিত দর্শকদের কাছে। এখনো ইউটিউবে এ ছবির গান শোনেন শ্রোতারা। গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল ‘অভিমান’।
এ সিনেমার বাঙালি যোগটা দারুণ। পরিচালক হৃষিকেশ মুখার্জি বাঙালি। সংগীত পরিচালক ছিলেন শচীন দেববর্মন। আর জয়া তো বাঙালিই। সিনেমার গানে রবীন্দ্রনাথের আশ্রয় নিয়েছিলেন সংগীত পরিচালক, ‘তেরে মেরে মিলন কি ইয়ে র্যায়না’ গানটি পুরোপুরি ‘যদি তারে নাই চিনি গো’ গানের সুরের আশ্রয়ে।
পরিচালকের কথাটা আলাদা করে একটু বলি। হৃষিকেশ মুখার্জির শুরুটা কলকাতার নিউ থিয়েটার্স স্টুডিওতে, ক্যামেরাম্যান হিসেবে। একসময় পাড়ি দেন মায়ানগরী মুম্বাইয়ে। পরিচালক বিমল রায়ের ‘দো-বিঘা জামিন’-এ চিত্রনাট্যকর ও সম্পাদনা এবং ‘দেবদাস’-এর সম্পাদনার কাজ করেছেন। সেই যে শুরু, একসময় তিনিই হয়ে ওঠেন বোম্বাইয়ের সিনেমায় ‘স্টারমেকার’। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, অমল পালেকর, জয়া ভাদুড়ির (বচ্চন) মতো তৎকালীন নবীন প্রতিভাবানদের নিয়ে কাজ করেন। বানিয়েছেন ‘সত্যকাম’, ‘চুপকে চুপকে’, ‘অনুপমা’, ‘আনন্দ’, ‘অভিমান’, ‘গুড্ডি’, ‘গোলমাল’, ‘আশীর্বাদ’, ‘বাবুর্চি’, ‘নামক হারাম’-এর মতো ব্যবসাসফল সিনেমা।
‘অভিমান’ সিনেমার বাঙালি যোগটা দারুণ। পরিচালক হৃষিকেশ মুখার্জি বাঙালি। সংগীত পরিচালক ছিলেন শচীন দেববর্মন। আর জয়া তো বাঙালিই।
অমিতাভ-জয়া তখন নবদম্পতি। তার আগে তাঁদের বন্ধুত্ব। ঠিক করলেন, নিজেরাই নিজেদের ছবি প্রযোজনা করবেন। অমিতাভ আর জয়ার মিলিত নামে হলো ‘অমিয়া’। অমিয়া থেকে প্রথম বানানো হলো অভিমান।
স্মৃতিচারণে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘আমাদের স্বামী-স্ত্রীর ক্যারিয়ারের মনে রাখার মতো এই ছবি “অভিমান”। পরিচালক হৃষিদার কাজ, সুরকার শচীন দেববর্মনের অসম্ভব ভালো সুর, সব মিলিয়ে খুব জমাটি ব্যাপার। আমার মনে আছে, আমাদের প্রোডাকশন সংস্থার নাম ছিল অমিয়া—অমিতাভের ‘অমি’ আর জয়ার ‘য়া’ মিলিয়ে তৈরি হয়েছিল এই সংস্থা।’অনেকে বলেন ‘অভিমান’ সত্য ঘটনা অবলম্বনে। আসলে কি তা-ই? ‘অভিমান’ ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিবিসি ও রেডিফে প্রকাশিত দুটি আলাদা নিবন্ধেও এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। দুজন গায়ক-গায়িকার জীবনকাহিনির নির্যাস নিয়েই অভিমান।
তাঁরা কি কিশোর কুমার ও রুমা গুহঠাকুরতা? কিশোর-রুমা ভালোবেসেই বিয়ে করেছিলেন। রুমা সে সময়ের জনপ্রিয় গায়িকা-নায়িকা। কিশোর কুমারও তা-ই, গায়কের মতো তিনি নায়ক হিসেবেও সফল। বিয়ের পর রুমা মুম্বাইতে কিশোরের সঙ্গে সংসার পেতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে বিয়ে টেকেনি নানা কারণে। অনেকে এই ছবির গল্পে সেতারবাদক রবিশঙ্কর ও তাঁর প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবীর মিল পান। যেখানে দুজনই অসামান্য প্রতিভাবান।
‘অভিমান’ সিনেমা দেখা যায়, সুবীর (অমিতাভ) তরুণ জনপ্রিয় গায়ক। একদিন বেরিয়ে যায় গাড়ি নিয়ে, চলে যায় গ্রামে। তার দুর্গা মাসির বাড়িতে দেখা হয় উমার (জয়া ভাদুড়ি) সঙ্গে। উমা শাস্ত্রীয় সংগীত চর্চা করে, ছোট্ট এক নদীর পাড়ে সুবীর মুগ্ধ হয় তার গানে। পরিচয় হয়, প্রেমও। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে উমাকে শহরে নিয়ে আসে। এই সময়ের দৃশ্য, সংলাপগুলো ভোলার নয়। জয়া বচ্চনের মিষ্টি হাসি, সকালে ভেজা চুলে অমিতাভের সামনে সলাজ উপস্থিতি, মধ্যরাতে নারী ভক্তের ফোনে স্ত্রীর অনুযোগ, সকালে নতুন গান বাঁধা, খুনসুটির।
একসময় সুবীরই উমাকে গানের জগতে নিয়ে আসে। খুব দ্রুত সুনাম ছড়িয়ে পড়ে উমার। এমনও হয়, মিলনায়তনে ভক্তরা অটোগ্রাফ নিচ্ছিল সুবীরের কাছে। ওই সময় উমাকে দেখতে পেয়ে সুবীরের ভক্তরা অটোগ্রাফ বই ছিনিয়ে নিয়ে উমার দিকে এগিয়ে দেয়। প্রতিষ্ঠিত তারকা সুবীর আর নবীন উমার হাত ধরাধরি করে অনুষ্ঠানে গেলেও আলোকচিত্রীরা উমাকে আলাদা করে একা ছবি তোলে। সুবীর মনে করে, তার ক্যারিয়ার পড়ে যাচ্ছে। অন্যদিকে উমার ক্যারিয়ার তরতর করে উঠছে! একজন প্রযোজক উমাকে প্রতি গানের জন্য পাঁচ হাজার টাকা প্রস্তাব দেয়।
এসব ছোট ছোট ঘটনায় তৈরি হয় টানাপোড়েন। সম্পর্কে তিক্ততা তৈরি হলে উমা গ্রামে চলে যায় অভিমান করে। উমার গর্ভের সন্তান নষ্ট হয়। অনুতপ্ত সুবীর তাকে ফিরিয়ে নিয়ে। কিন্তু আবেগ-অনুভূতিহীন উমা কিছুতেই স্বাভাবিক হয় না। কণ্ঠে সুর আসে না তার। একদিন সুবীর একটি স্টেজ শো করে, যেখানে সে তাদের দুজনের প্রিয় গানটি শোনায়—তেরে মেরে মিলন কি ইয়ে র্যায়না...।
স্মৃতিচারণে অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘আমাদের স্বামী-স্ত্রীর ক্যারিয়ারের মনে রাখার মতো এই ছবি “অভিমান”। পরিচালক হৃষিদার কাজ, সুরকার শচীন দেববর্মনের অসম্ভব ভালো সুর, সব মিলিয়ে খুব জমাটি ব্যাপার। আমার মনে আছে, আমাদের প্রোডাকশন সংস্থার নাম ছিল অমিয়া—অমিতাভের ‘অমি’ আর জয়ার ‘য়া’ মিলিয়ে তৈরি হয়েছিল এই সংস্থা।’
‘অভিমান’ নিয়ে এখনো কথা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অমিতাভ-জয়া দুজনেই তাঁদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সংযোজন মনে করেন এ সিনেমাকে। এক সাক্ষাৎকারে নির্মাতা করণ জোহর প্রিয় সিনেমা উল্লেখ করে বলেন, ‘অসংখ্যবার “অভিমান” দেখেছি। যতবার আমি এটি দেখি, কেঁদে ফেলি।’ বিদ্যা বালান নয়বার দেখেছেন, তাঁর ভাষায় এটি চিরন্তন ছবি।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্চাভিনেত্রী এবং স্বঘোষিত ‘বিশাল বচ্চনভক্ত’ মনীষা ভাস্কর বলেন, ‘“অভিমান”-এর গল্পটি খুব বাস্তবসম্মত ছিল। কেননা, দাম্পত্য জীবনে অহংকার, দাম্ভিকতা প্রায় চলে আসে। বিশেষ করে ভারতের মতো একটি সমাজে, যেখানে বেশির ভাগ পুরুষ তাঁদের স্ত্রীর সাফল্যে অস্বস্তিতে পড়েন।’
১৯৭৪ সালে ‘অভিমান’-এ অভিনয়ের জন্য সেরা নারী শিল্পী হিসেবে জয়া বচ্চন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেন। শচীন দেববর্মন জিতেন সেরা সংগীত পরিচালকের অ্যাওয়ার্ড। ইউটিউবে ছবিটি পাওয়া যায়, গানগুলোও আলাদা করে মিলবে।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারে বীমা খাতের আধিপত্য
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- শেয়ারবাজারে পতন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে
- প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে
- আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা
- রূপালি ব্যাংকের পতন ৬৬৬৫ শতাংশ
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- আইটি কনসালটেন্টসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএসইসির বৈঠক, বন্ড বাজার উন্নয়নে গুরুত্ব
- ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলার পথ খুলছে
- দুলামিয়া কটনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- কুইন সাউথের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতিতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সাত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
- ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- 'অন্যের কথায়' শেয়ার কেনেন অধিকাংশ খুচরা বিনিয়োগকারী: বিএসইসি চেয়ারম্যান
- বাজার শক্তিশালী হলে বিদেশিরা আগ্রহী হবেন, রোডশোর প্রয়োজন নেই
- মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রীম
- মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস
- মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র্যালি
- টেকনো ড্রাগসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিআইএফসির লোকসান বেড়েছে
- সেনা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে
- উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে চায় পিপলস লিজিং
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে এসিআই ফর্মূলা
- বিএসআরএম স্টিলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ইসলামী লাইফের ঘাটতি কমেছে, বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিল
- প্রগতি লাইফের নেট প্রিমিয়াম বেড়েছে
- এমএল ডাইংয়ের ৬২% দর বৃদ্ধি
- স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- ডেনিম উৎপাদন সক্ষমতা উন্নীত করেছে এনভয় টেক্সটাইল
- ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে
- লভ্যাংশ দেবে না পদ্মা লাইফ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- স্ক্রিপ্ট নেটিং চালুর উদ্যোগ
- রয়্যাল ফুটওয়্যারের কিউআইও অনুমোদন
- দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














