এটি ছিল বিজ্ঞাপন দিয়ে পাত্রী খোঁজার গল্প
‘আরও এক পৃথিবী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে বাংলাদেশের ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিণের। অতনু ঘোষ পরিচালিত ছবিটি গত ফেব্রুয়ারি মাসে ভারতে মুক্তি পায়। প্রথম ছবিতেই বেশ আলোচনায় আসেন ফারিণ। কলকাতার পরিচালকদের নজর কাড়েন। সেই সময় ফারিণ বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আরও এক পৃথিবী’ ছবি মুক্তির পর কলকাতার বেশ কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব আছে তাঁর। প্রায় আট মাস পর নতুন খবর দিলেন ফারিণ। কলকাতার আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘পাত্রী চাই’ নামে ছবিটি পরিচালনা করছেন বিপ্লব গোস্বামী। চিত্রনাট্যও তাঁর নিজের। ছবিতে আলো চরিত্রে দেখা যাবে ফারিণকে।
মঙ্গলবার কথা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। ছবিটি করার ব্যাপারে ফারিণের বক্তব্য, ‘একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি চিত্রনাট্যটি। খুবই সুন্দর একটি গল্প। আমার খুব পছন্দ হয়েছে। আমার চরিত্রটি ধরেই গল্প এগোয়। এ ধরনের গল্পেই আমি সব সময় কাজ করতে চেয়েছি।’কাজটিতে সুযোগ হলো কীভাবে, জানতে চাইলে ফারিণ বলেন, ‘মাস দু-এক আগের ঘটনা হবে। আমি ওই সময় “পূর্ণমিলনী” ওয়েব ফিল্মের শুটিং করছিলাম। এর মধ্যে বাংলাদেশের পরিচালক দীপংকর দীপন আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছ থেকে জানতে পারি, কলকাতার বিপ্লব গোস্বামী আমাকে খুঁজছেন। বিপ্লব দাদার সঙ্গে দীপনদার আগেই সম্পর্ক ছিল। যাহোক, এরপর আমি, পরিচালক ও দীপন দাদা কয়েকবার জুম মিটিং করি। আমাকে গল্প পাঠানো হয়। পড়ে পছন্দ হয়। এরপর কথাবার্তা সব ঠিকঠাক হলো, কাজটি চূড়ান্ত করলাম।’
কিছুটা আফসোস করে ফারিণ বলেন, ‘কলকাতার পরপর দুটি ছবিতে অভিনয় করা হয়ে যাচ্ছে আমার। অথচ দেশের সিনেমায় এখনো অভিনয় করতে পারলাম না। একটা ছবিতে সবকিছু ঠিকঠাক হওয়ার পরও শেষ পর্যন্ত সরে আসতে বাধ্য হয়েছি। তবে পছন্দের গল্পের দেশীয় সিনেমায় কাজের জন্য অপেক্ষায় আছি আামি।’গল্প সম্পর্ক বিস্তারিত জানাতে চাননি ফারিণ। এতটুকুই জানিয়েছেন বিজ্ঞাপন দিয়ে পাত্রী খোঁজার একটি ঘটনা নিয়ে ছবিটি এগিয়েছে।‘পাত্রী চাই’ হবে বিপ্লব গোস্বামীর প্রথম পরিচালিত সিনেমা। তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ফিল্ম এডিটিংয়ের ওপর তৃতীয় ব্যাচের ছাত্র ছিলেন। এরই মধ্যে বলিউডের বেশ কিছু হিন্দি ফিচার ফিল্মেরও সম্পাদনা করেছেন তিনি। একাধিক চিত্রনাট্য লিখেছেন, নির্মাণ করেছেন তাঁর নিজেরই লেখা একাধিক টেলিছবি ও তথ্যচিত্র। তাঁর কাহিনি লেখা সিনেমা ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেছেন বলিউডের অভিনেতা আমির খান। ছবিটির টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বর্তমান বিপ্লব গোস্বামী ভারতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিল্মের ওপরে ক্লাস নেন।
ছবিতে তাসনিয়া ফারিণকে নেওয়ার ব্যাপারে এই পরিচালক ও কাহিনিকার বলেন, ‘আমি যখন চিত্রনাট্যটি লিখি, তখন এই আলো চরিত্রটি নিয়ে আলাদা করে কাউকে ভাবিনি। লেখা শেষ করার পর তাসনিয়া ফারিণের কথা মাথায় আসে। তত দিনে আমি তাঁর “কারাগার” ও “লেডিস অ্যান্ড জেন্টলম্যান” দেখা শেষ করেছি। দারুণ অভিনয় করেছেন তিনি। এরপর তাঁর আরও কিছু নাটক দেখলাম। গভীরতা ও স্বতঃস্ফূর্ততা দুটোই আছে তাঁর অভিনয়ের মধ্যে। আলো চরিত্রে দারুণ মানাবে তাঁকে।’জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। মাঝে একটা বিরতি দিয়ে নভেম্বরে শেষ হবে ছবির শুটিং।ছবিতে ফারিণের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অর্জন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, মমতা শংকর প্রমুখ।
পাঠকের মতামত:
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














