ব্যাটিং–ধসে ভারতের কাছে হার, তবু সিরিজ জয়ের আশা বাংলাদেশের
এটাকে জেমিমা রদ্রিগজের ম্যাচ তো বলাই যায়। ৮৬ রানের ঝলমলে ইনিংসের পর বল হাতে ৪ উইকেট—বাংলাদেশ নারী দলকে জেমিমা একাই হারিয়ে দিয়েছেন আসলে। তাঁর দাপুটে পারফরম্যান্সেই ভারতীয় নারী দল জিতেছে ১০৮ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আপাতত ১-১ সমতা।
নিগার সুলতানাদের কাজটা কঠিন হয়ে যায় প্রথম ইনিংসেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্পিন–সহায়ক উইকেটে ভারতীয় নারী দল ৮ উইকেটে ২২৮ রান তুলে ফেলে। জেমিমার ৮৬ তো ছিলই, তাঁকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। দুজনের ৭৩ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় অতিথিরা।
বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় ভারতীয়রা ম্যাচটা জিতেছে হেসেখেলেই। তাড়া করতে নেমে ওপেনার মুর্শিদা খাতুন দুটি স্কয়ার ড্রাইভ ও একটি লফটেড ড্রাইভে বাউন্ডারি মেরে দারুণ শুরু করেছিলেন। কিন্তু তাঁর ইনিংসটা দীর্ঘ হয়নি। ১২ রান করেই মেঘনা সিংয়ের বলে লফটেড ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন।
আরেক ওপেনার শারমিন আক্তার এলবিডব্লিউ হয়েছেন মাত্র ২ রান করে, অফ স্পিনার দীপ্তি শর্মার ফুল লেংথের বলে সুইপ করতে গিয়ে। চারে নামা লতা মণ্ডল ৯ রান করে ফিরেছেন স্নেহ রানার বলে বোল্ড হয়ে।
এরপর কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তিনে নামা ফারজানা হক ও রিতু মনি মিলে তোলেন ৯২ বলে ৬৮ রান। মন্থরগতিতে এগোলেও এই জুটি থাকার সময় তবু কিছুটা আশা ছিল বাংলাদেশের। কিন্তু দলকে ১০৬ রানে রেখে ফারজানা আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের বাকি ইনিংস।
দেবিকা বৈদ্যর বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে স্টাম্পড হন ফারজানা। ৮১ বলে করা তাঁর ৪৭ রানই বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ। এরপর ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত অনিয়মিত বোলার জেমিমার হাতে বল তুলে দিলেই ম্যাচের ছবিটা পাল্টে যায়।
জেমিমার বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে আউট হন রিতু মনিও (৪৬ বলে ২৭ রান)। নিগার ও নাহিদা আক্তারকে ফিরিয়েছেন জেমিমা। অন্য প্রান্ত থেকে বৈদ্যর শিকার রাবেয়া খান ও সুলতানা খাতুন। ১৪ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ১২০ রানে অলআউট হয় বাংলাদেশ।
৩.১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জেমিমা, যেটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর সেরা বোলিং। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে জেমিমার উইকেট ছিল মাত্র ২টি। বৈদ্য ৮ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
ভারতের ইনিংসের শুরুটাও ছিল অনেকটা বাংলাদেশের মতো। মারুফা আক্তার আজও ইনিংসের শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছেন দুর্দান্ত এক ইনসুইংয়ে। প্রিয়া পুনিয়া (৭) ক্রিজের অনেকটা বাইরে স্টান্স নিয়েও বলের সুইং বুঝতে পারেননি। তিনে নামা যস্টিকা ভাটিয়াকেও (১৫) রান আউট করেন মারুফা। জোড়া উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছিল, তখন এক প্রান্ত সামলে রাখার দায়িত্ব নেন স্মৃতি মান্ধানা। রাবেয়া খানের লেগ স্পিনে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৫৮ বলে ৩৬ রান।
বাকি কাজটা করেছেন হারমানপ্রীত ও জেমিমা। ভারত অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৮৮ বলে ৫২ রান। জেমিমার ৮৬ রান এসেছে ৭৮ বলে, ১১০ স্ট্রাইক রেটের সে ইনিংসই ভারতীয়দের এগিয়ে নেয়। নাহিদা আক্তারের সৌজন্যে শেষের দিকে রানের গতি কমে এলেও ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান ভারতীয়দের জেতার মঞ্চ গড়ে দেয়।
খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বড় ব্যবধানে হারের জন্য নাহিদা বারবার নিজেদের বোলিংকেই দুষলেন, ‘আমাদের যেহেতু বোলিংই শক্তি, আমাদের আরেকটু ভালো করা উচিত ছিল।’ আক্ষেপ আছে বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স নিয়েও, ‘আজ একটা পর্যায়ে মোমেন্টাম কিন্তু আমাদের পক্ষেই ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, দ্রুত উইকেট হারিয়ে ফেলি।’
সিরিজ জয়ের আশা হারাচ্ছেন না নাহিদা। ২২ জুলাই সিরিজের শেষ ম্যাচ। সেটা জিতেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আশা তাঁর, ‘আমরা মানসিকভাবে শক্ত আছি। আজ হয়নি। শেষ ম্যাচে আমরা সিরিজ জয়ের জন্যই খেলতে নামব।’
পাঠকের মতামত:
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














