বেঁচে গেলেন নিসাঙ্কা, মেন্ডিসের সঙ্গে ৫০ রানের জুটি
হাসান ও উদ্যাপন
দুই প্রান্তে দুই বাঁহাতি স্পিনার
হাসানের ওভারে দুই চার
করুনারত্নের সঙ্গে দ্বৈরথ জিতলেন হাসান
৫ ওভারে উইকেটশূন্য শ্রীলঙ্কা
প্রথম ওভারেই বেঁচে গেলেন নিসাঙ্কা
ভোট দিন
দুই প্রান্ত থেকে টানা ৬ ওভার করেছেন সাকিব ও নাসুম। নাসুম আঁটসাঁট বোলিং করেছেন, তাঁর প্রথম ৪ ওভারে এসেছে ১০ রান। নিসাঙ্কা বা মেন্ডিস—সেভাবে ঝুঁকি না নিয়েই খেলছেন। করুনারত্নেকে হারানোর ধাক্কা সামাল দিয়ে জুটি বড় করছেন তাঁরা।
১৯তম ওভারে হাসান মাহমুদকে ফেরানো হয়েছে। স্লিপ নেই, নিসাঙ্কার ক্যাচ নিতে ডানদিকে ডাইভ দিয়েছিলেন মুশফিক। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিমের ক্যাচটির পুনরাবৃত্তি করতে পারেননি তিনি। অবশ্য শুরুতে বাঁদিকে একটু এগিয়েছিলেন, পরে ডানদিকে ঝাঁপ দিতে হয়েছে। গ্লাভসে অবশ্য পেয়েছিলেন, রাখতে পারেননি।
এ ওভারেই মেন্ডিস ও নিসাঙ্কার জুটিতে ৫০ রান উঠে গেছে, লেগেছে ৮০ বল। ১৯তম ওভারশেষে দুজনের কারও স্ট্রাইক রেটই ৭০-এর ওপরে নয়। ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৮৫ রান।
উইকেট পেয়েও কেন উদ্যাপন করেন না, এমন প্রশ্নের জবাবে বলেছিলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে, গত মার্চে সিলেটে এ প্রশ্ন করা হয়েছিল হাসানকে। উইকেট পেয়েও নির্লিপ্তই থাকতেন বাংলাদেশ পেসার।
কিন্তু আজ করুনারত্নেকে ফেরানোর পর দেখা গেল ভিন্ন হাসানকে। বেশ ক্ষীপ্রভাবেই উদ্যাপন করলেন বাংলাদেশ পেসার। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইব্রাহিম জাদরানের উইকেট নিয়েও অবশ্য উদ্যাপন করতে দেখা গিয়েছিল তাঁকে। মুশফিকুর রহিম তাঁর বলে নিয়েছিলেন দুর্দান্ত ক্যাচ।
পাকিস্তানের বিপক্ষে অবশ্য উইকেটশূন্যই ছিলেন এ পেসার।
প্রথম পাওয়ারপ্লের শেষ ২ ওভারে শ্রীলঙ্কার রানতিন পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার পর নবম ওভারে সাকিব নিজেই এসেছেন নবম ওভারে। টার্ন আর বাউন্সের দেখাও পেয়েছেন, উইকেটে বল ধরেছেও। বাংলাদেশ অধিনায়কের প্রথম ওভারে এসেছে মাত্র ১ রান। প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে আসেন নাসুম আহমেদ, যিনি এবারের এশিয়া কাপে খেলছেন প্রথম ম্যাচ। নাসুমের ওভারে ৩ রানের বেশি আসেনি, এর মধ্যে একটি লেগ বাই।
শুরুতে হুমকি তৈরি করেছিলেন। এরপর অতি আত্মবিশ্বাসী হয়ে গেলেন হাসান। ব্যাটের ফেস ওপেন করে পয়েন্ট দিয়ে মারার পর পয়েন্টের ওপর দিয়ে ড্রাইভ করে দুটি চার নিসাঙ্কার। করুনারত্নেকে ফেরালেও শ্রীলঙ্কার রানের গতি সেভাবে আটকাতে পারেনি বাংলাদেশ। প্রথম ৮ ওভারে উঠেছে ৪৭ রান।
অফ স্টাম্প লাইনে প্যাডের ওপর পেয়ে ঘুরিয়ে মারার পর ফুললেংথ থেকে স্ট্রেইট ড্রাইভে চার। হাসান মাহমুদের ওপর চড়াও হয়েছিলেন করুনারত্নে। হাসান ঘুরে দাঁরালেন দুর্দান্তভাবে। দুর্দান্ত সিম পজিশন, লেংথ থেকে উঠছিল বলটা। স্টাম্প রক্ষা করতে ব্যাট বাড়াতে বাধ্য হলেন করুনারত্নে, তাতেই আউটসাইড-এজ। বাকি কাজটা উইকেটের পেছনে করেছেন মুশফিক। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন হাসান। শ্রীলঙ্কা তুলেছে ৩৪ রান।
উইকেটে মুভমেন্ট আছে। দুই স্লিপ নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং-ও আছে। কিন্তু নিজের প্রথম ওভারে শরীফুল, পরে নিজের দ্বিতীয় ওভারে তাসকিন ঠিক লাইনটা খুঁজে পাননি। অফ স্টাম্পের বাইরের লাইনে বা ডাউন দ্য লেগে করেছেন তাঁরা, করুনারত্নে ও নিসাঙ্কা যেগুলোর বিপক্ষে নিরাপদ পথে হেঁটেছেন। শরীফুলের বল প্যাডের ওপর পেয়ে চারও মারেন করুনারত্নে।
চতুর্থ ওভারে শরীফুলের জায়গায় হাসান মাহমুদকে আনেন সাকিব। হাসান অবশ্য হুমকি তৈরি করেছেন। করুনারত্নে ফ্লিক করতে গিইয়ে ক্যাচের মতো তুলেছিলেন, যদিও সেটি মিডউইকেট বা মিড অনের ফিল্ডার পর্যন্ত পৌঁছায়নি। এরপর আউটসাইড-এজ তাক করে বোলিং করেছেন।
নিজের তৃতীয় ওভারে তাসকিনও খুঁজে পেয়েছেন সে লাইন। এ উইকেটে সফল হতে গেলে ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করতে হবে বা প্রলুব্ধ করতে হবে, সেটি বলায় যায়। শুরুর ব্রেকথ্রুও গুরুত্বপূর্ণ। ৫ ওভারশেষে বাংলাদেশ সেটির দেখা পায়নি। শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান।
আম্পায়ার জয়ারমন মদনগোপাল আউট দিতে সময় নেননি একেবারেই। পাতুম নিসাঙ্কা অবশ্য একটু সময় নেন রিভিউ করতে। তবে উচ্চতা নিয়ে সংশয় ছিলই। শেষ পর্যন্ত বল ট্র্যাকিং দেখিয়েছে, বল যেত স্টাম্পের ওপর দিয়েই। প্রথম চার বলে দুর্দান্ত শুরুর পুরস্কার পেয়েই গিয়েছিলেন তাসকিন, শেষ পর্যন্ত তা পাননি।
প্রথম বলেই ইনসাইড-এজ হয়েছিল, তাতে উল্টো চার পান নিসাঙ্কা। সিম দিয়ে এরপর তাঁকে অস্বস্তিতে ফেলেন তাসকিন, চতুর্থ বলে গিয়ে ভেতরের দিকে ঢোকা বলে নিসাঙ্কাকে তো এলবিডব্লিউ দেন আম্পায়ার। পঞ্চম বলে অবশ্য ফুললেংথে পেয়ে কাভার ড্রাইভে চার মারেন নিসাঙ্কা। শেষ বলে গিয়ে আবার ঘুরে দাঁড়ান তাসকিন।
প্রথম ওভারে এসেছে ৮ রান। কিন্তু তাতে মোটেও হতাশ হওয়ার কথা নয় বাংলাদেশের। পেসারদের জন্য যথেষ্ট মুভমেন্ট আছে এ উইকেটে। দ্রুত উইকেটের আশা বাংলাদেশ করতেই পারে।
অপরিবর্তিত শ্রীলঙ্কাশ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন নেই। গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই নামছে স্বাগতিকেরা।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মহীশ তিকসানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।
বাংলাদেশ দলে একটি পরিবর্তনটসের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, দলে আফিফ হোসেনের জায়গায় স্পিনার নাসুম আহমেদকে অর্ন্তভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
এ নিয়ে এশিয়া কাপের চার ম্যাচেই টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আগের তিন ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।
পাঠকের মতামত:
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’, স্থিতিশীল পূর্বাভাস
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়োরে সর্বোচ্চ লেনদেন
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














