মিউচ্যুয়াল ফান্ড খাতের বদনাম করে নিজেরাই আনছে থ্রি আই ফার্স্ট
বিগত তিন বছরে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেনি বলে জানিয়েছেন থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল। এরমধ্য দিয়ে নিজেদের একটি মিউচ্যুয়াল ফান্ড আনতে যাচ্ছেন তিনি। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ডাবল ডিজিটের লভ্যাংশ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল।
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামের ২৫ কোটি টাকার একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড এনেছে নতুন প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
কোম্পানি নিজেই এ ফান্ডের উদ্যোক্তা (স্পন্সর)। প্রতিষ্ঠানটি ফান্ডের ১০ শতাংশ যোগান দিচ্ছে। রোববার (২১ জানুয়ারি) ফান্ডের আবেদন শুরু হবে। আবেদন চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টোডিয়ানের দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম ১০ টাকা। একজন ব্যক্তি বিনিয়োগকারী কমপক্ষে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফান্ডটি বছরে যে মুনাফা করবে, তার ৭০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করবে।
সংবাদ সম্মেলনে শিমুল বলেন, বিগত তিন বছরে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেনি। আমাদের চেষ্টা থাকবে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন দেয়ার। আমরা আশা করি বিনিয়োগকারীদের ডাবল ডিজিটের লভ্যাংশ দিতে পারবো।
বিনিয়োগকারীদের কিভাবে ভালো রিটার্ন দিতে পারবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিমুল তার প্রতিষ্ঠানের বিগত তিন বছরের সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শেয়ারবাজার বেশ অস্থিতিশীল ছিলো। এর মধ্যেই আমাদের প্রতিষ্ঠান গড়ে ৩৫ দশমিক ৭১ শতাংশ রিটার্ন (মুনাফা) পেয়েছে।
তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে আমাদের রিটার্ন ছিলো ৫৪ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে রিটার্ন আসে ২৪ শতাংশ। এরপর ২০২২-২৩ অর্থবছরে ১৬ শতাংশ রিটার্ন এসেছে। আর সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩১ শতাংশ রিটার্ন এসেছে।
শিমুল বলেন, এই ব্যবসায়ীক সাফল্যের ওপর ভিত্তি করেই আমরা বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারবো বলে আশা করছি। তাছাড়া আমাদের মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করবে, তাদেরকে আমরা শুধু ইউনিটধারী হিসেবে নয়, আমাদের কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করবো।
এ সময় উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।
এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর এই ফান্ডের স্পন্সর থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট ও ফান্ড ম্যানেজার এবং ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়।
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, থ্রি আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ইস্তাক আহমেদ এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান চুক্তিতে সই করেন।
পাঠকের মতামত:
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে
- ফার্মা এইডের লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- দুই দিনে ২,৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসে লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে
- ফার্মা এইডের লভ্যাংশ ঘোষনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- দুই দিনে ২,৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স














