শেয়ার বিক্রির ঘোষণার পরে মুনাফা বৃদ্ধির তথ্য
ভয়াবহ শীতে মানুষ জমে গেলেও আইসক্রীম বিক্রি বেড়েছে লাভেলোর
শেয়ার কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হয়েছে লাভেলো আইসক্রীমের। এটা দিনের আলোর মতো পরিস্কার। রেগুলেটর থেকে শুরু করে সবাই জানে এটা। তারপরেও রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এখনো কোম্পানিটির শেয়ার কারসাজি নিয়ে তদন্ত শুরু করেনি। অথচ তিনি শাস্তি প্রদানে এরইমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছেন। যিনি বিভিন্ন কোম্পানির অনিয়মে কয়েক হাজার কোটি টাকার জরিমানা করেছেন। একইভাবে লাভেলোর শেয়ার কারসাজি নিয়ে তদন্ত করলেও অনেক শাস্তি প্রদানের মতো উপাদানও রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএসইসির এক কমিশনার স্টক সংবাদকে বলেন, যদি অনিয়ম হয়ে থাকে, অন্যসবার মতো লাভেলো আইসক্রীমকেও শাস্তির আওতায় আনা হবে। আপনারা গণমাধ্যমে অনিয়ম তুলে ধরেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
২০২৪ সালের ২৯ জানুয়ারি লাভেলো আইসক্রিমের প্রতিটি শেয়ারের দাম ছিল ২৯.৮০ টাকা। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে সাড়ে ৫ মাসের ব্যবধানে ১৫ জুলাই ১০৬.৪০ টাকায় উঠে। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বাড়ে ৭৬.৬০ টাকা বা ২৫৭ শতাংশ। তবে মাকসুদ কমিশনের দায়িত্ব গ্রহনের পরে শেয়ারবাজারে বড় পতনে কোম্পানিটির শেয়ার দর কমে ১৫ জানুয়ারি নেমে এসেছে ৭১.২০ টাকায়। তবে এই দর বৃদ্ধির পেছনে যৌক্তিক কোন কারন খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
এই শেয়ারটিতে লাভেলোর এমডি ইকরামুল হকসহ অনেকের সক্রিয় কারসাজি রয়েছে। যারা এখনো ফায়দা হাসিল করে নিতে পারেননি। তাই ইকরামুলের কারসাজি ও প্রতারণা থেমে নেই। যে ভয়াবহ শীতে মানুষ যখন জমে যাচ্ছে, তখন আইসক্রীম বিক্রি বেড়ে মুনাফা বৃদ্ধি পেয়েছে বলে তথ্য প্রকাশ করেছে।
প্রতারক ইকরামুল চক্র জানিয়েছে, লাভেলো আইসক্রীমের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ৫৪ শতাংশ মুনাফা বেড়েছে। কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.১৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৩৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৭৫ টাকা বা ৫৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৬০ টাকা বা ১০৭ শতাংশ।
অথচ দেশে ওইসময় চলেছে ভয়াবহ শীত। যাতে কেউ আইসক্রীম খাওয়ার কল্পনাও করেনি। যাতে আইসক্রীম কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ রাখতে হয়। কিন্তু প্রতারক ইকরামুল চক্র শেয়ার কারসাজিতে ফায়দা হাসিলের অনবরত চেষ্টার অংশ হিসেবে ওই শীতের মধ্যেও আইসক্রীম বিক্রি বাড়িয়ে দেখিয়েছে।
যার পেছনে রয়েছে ইকরামুলের ভয়াবহ প্রতারণার নীল নকশা। প্রকৃত লোকসানের তথ্য গোপন করে এই ইকরামুল কৃত্রিম মুনাফা দেখানোর আগে শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছে। তার মালিকানাধীন তৌফিকা ইঞ্জিনিয়ারের ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছে। যার পরে আসল কৃত্রিম মুনাফার তথ্য।
এর আগে এ কোম্পানি কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে বাড়ানো ওই শেয়ারটির দর ধরে রাখার জন্য কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ বাড়ায়। ইকরামুল চক্র ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পর্ষদ আগের অর্থবছরের ১০% থেকে বাড়িয়ে ২০% লভ্যাংশ দেয়। আর শেয়ার কারসাজির পর থেকে প্রতিনিয়ত কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে দেখিয়ে আসছে। অথচ কর্মীদের বেতনাদি দিতে পারেনি ঠিকমতো।
২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ১.৪৩ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর লভ্যাংশ ছিল ১২ শতাংশের মধ্যে। এসত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরের ১.৪৩ টাকা ইপিএসের বিপরীতে কোম্পানিটির পর্ষদ শেয়ারপ্রতি ২ টাকা (১ টাকা নগদ ও ১ টাকা বোনাস) লভ্যাংশ দেয়। ওই অর্থবছরে কোম্পানিটির ১২.১৮ কোটি টাকার নিট মুনাফা হলেও লভ্যাংশ ঘোষণা করে ১৭ কোটি টাকার। এর অন্যতম কারন কোম্পানিটির কারসাজির মাধ্যমে লাভেলোর ৩০ টাকার শেয়ারটিকে যে ১০০ টাকায় তুলে নেওয়া হয়েছিল, তা ধরে রাখার চেষ্টা করা।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার কারসাজির মতো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে লভ্যাংশ দ্বিগুণ করলেও তা নিয়ে আছে প্রতারণা। লভ্যাংশ ঘোষণার পরে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও সব শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেননি কোম্পানি কর্তৃপক্ষ। এজন্য কোম্পানিটির কয়েকজন শেয়ারহোল্ডার বিএসইসি, ডিএসই প্রধান উপদেস্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেছে।
পাঠকের মতামত:
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে, নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- ফাস ফাইন্যান্স: ৯৯.৯৯% ঋণ খেলাপি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’, স্থিতিশীল পূর্বাভাস
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়োরে সর্বোচ্চ লেনদেন
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে, নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- ফাস ফাইন্যান্স: ৯৯.৯৯% ঋণ খেলাপি














