ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবসায় পতন

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১১:০৬:৫৮
শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবসায় পতন

শেয়ারবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ৪৩০ শতাংশ পতন হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৪৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ০.৪৪ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ১.৮৯ টাকা বা ৪৩০ শতাংশ।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৪৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ০.৩০ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ১.৭৯ টাকা বা ৫৯৭ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৬৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে