ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

২০২৬ মার্চ ১৪ ১০:৩০:১৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (০৮-১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)২ হাজার ৬৫৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ৩০.৯৯ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩০.৯৯ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৮ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৪০%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - সিটি ব্যাংকের ৫.১০%, অলিম্পিকের ৩.১৫%, ব্র্যাক ব্যাংকের ৩.০৯%, রবি অজিয়াটার ২.৯৯%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২.৮২%, খান ব্রাদার্সের ২.৪৫%, লাভেলো আইসক্রীমের ২.৩১%, সামিট অ্যালায়েন্স পোর্টের ১.৯৬% ও ইনটেকের ১.৭২% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে