বিনিয়োগকারীদের আইপিওর টাকা নিয়ে লুব-রেফের ইউসুফ গ্যাংয়ের ভয়াবহ জালিয়াতি
ভালো ব্যবসা দেখিয়ে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়ামে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫০ কোটি টাকার বিশাল অর্থ উত্তোলন করে লুব-রেফ বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে ওইসময়ই ভূয়া মুনাফা ও সম্পদ দেখিয়ে এই বিশাল টাকা উত্তোলন করে। যে ভূয়া হিসাব দেখানো থেকে এখনো বেরোতে পারেনি লুব-রেফ কর্তৃপক্ষ। যারা আইপিওর প্রায় পুরো টাকা গায়েব করে দিয়েছে ভূয়া সম্পদ কেনার তথ্যের আঁড়ালে। যা দিয়ে পরিচালকেরা রাজধানীর বসুন্ধরায় একাধিক ফ্লাট ক্রয়, সিঙ্গাপুরে অর্থ পাঁচারসহ বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে।
লুব-রেফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ ও পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফের নেতৃত্বাধীন প্রতারক চক্রটি বিনিয়োগকারীদের বিশাল অর্থকে ভূয়া সম্পদ কেনার নামে নিজেদের স্বার্থে গায়েব করে দিয়েছে। যাতে কোম্পানিটি এখন ধুঁকে ধুঁকে কোনরকমে টিকে আছে। এই চক্রটি বিনিয়োগকারীদের টাকায় বসুন্ধরায় পরিচালকদের নামে একাধিক ফ্লাট কিনেছে। তবে বড় একটি অংশ সিঙ্গাপুরে বসবাসরত মেয়ের মাধ্যমে পাঁচার করেছেন মোহাম্মদ ইউসুফ। এক্ষেত্রে সবচেয়ে সহযোগিতা করেছেন ইউসুফের মেয়ের শশুর বা বেয়াই সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির।
মোহাম্মদ ইউসুফ চক্র শেয়ারবাজারের বিতর্কিত ব্যক্তি ও আড়ালে থেকে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের নেতৃত্ব দেওয়া কাজী সাইফুর রহমানের সহযোগিতায় আইপিওতে আসার আগে অনেক ভূয়া প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে। যার একটি অংশ নিয়েছে সাইফুর চক্র। আর বেনামে অনেক শেয়ার নিয়েছে ইউসুফ গং।
এদের কারনে বিনিয়োগকারীরা আজ পথের ফকির। আইপিওতে ৩০ টাকা শেয়ার ইস্যু করা কোম্পানিটির শেয়ার দর এখন ৯.৫০ টাকা। এই লোকসান ও কোম্পানির পর্ষদের অর্থ আত্মসাতের কারনে কোম্পানির অফিস ও কারখানায় মব তৈরীর প্রস্তুতি নিচ্ছে বিনিয়োগকারীদের একটি গ্রুপ। যারা মোহাম্মদ ইউসুফ চক্রকে কোম্পানি থেকে বিতারিত করাসহ আইনের আওতায় তুলে দিতে চায়। তবে পরিস্থিতি বাস্তবে কোথায় গিয়ে ঠেকবে, তা এখনই বলতে নারাজ ওই বিনিয়োগকারীদের একটি অংশ।
এই কোম্পানিটির প্রসপেক্টাসে আর্থিক হিসাবে সমস্যা ছিল এবং প্রিমিয়াম পাওয়ার যোগ্য না বলে তৎকালীন কমিশনকে সতর্ক করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহি পরিচালক। যা কর্ণপাত না করে অনৈতিক লেনদেনের মাধ্যমে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল।
লুব-রেফ কর্তৃপক্ষের প্রতারণা নিয়ে ওইসময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং বিএসইসির সেই নির্বাহি পরিচালকের তথ্য আরেক দফায় প্রমাণিত হয়েছে নিরীক্ষা প্রতিবেদনে। নিরীক্ষক জানিয়েছেন, লুব-রেফ কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ২০২৫ সালের ৩০ জুন ৫৮৪.৪০ কোটি টাকার স্থায়ী সম্পদ আছে বলে উল্লেখ করেছে। তবে কোম্পানির শিফট ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে সরেজমিনে যাচাইয়ে গিয়ে তারা ১১৪.৯২ কোটি টাকার সম্পদের হদিস পাননি।
শুধু এখানেই থেমে নেই লুব-রেফের প্রতারণা। এ কোম্পানি কর্তৃপক্ষ কোন নির্মাণ বা ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস ছাড়াই টাকা হাতিয়ে নিয়ে ভূয়া সম্পদ দেখিয়েছে। তারা আইপিওর টাকা দিয়ে প্রকল্প নির্মাণ করছে বা প্রকল্প কাজ চলমান হিসাবে ভূয়া তথ্য দিয়ে পুরো টাকা গায়েব করে দিয়েছে।
লুব-রেফ কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ২০২৫ সালের ৩০ জুন আইপিও অর্থে নতুন প্রকল্প চালুর জন্য ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস (সিডব্লিউআইপি) দেখিয়েছে ২১২.২৬ কোটি টাকা। এরমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৪৬.৭৩ কোটি টাকার কাজ করা হয়েছে বলে অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ এ বিষয়ে নিরীক্ষককে বুকস অব অ্যাকাউন্টস বা সাপোর্টিং রেকর্ডস এর বিস্তারিত দিতে পারেনি।
এরপরে নিরীক্ষক ওই সিডব্লিউআইপির সত্যতা যাচাইয়ে বিদ্যমান কারখানা এবং জুলদা প্রকল্পে সরেজমিনে পরিদর্শন করে। তবে এক্ষেত্রে নিরীক্ষক কোন নির্মাণ প্রকল্প বা ওয়ার্ক-ইন-প্রগ্রেস দেখতে পায়নি। এভাবে ভূয়া প্রকল্প ব্যয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে আইপিওর টাকা।
নিরীক্ষক জানিয়েছেন, এই কোম্পানি কর্তৃপক্ষ সদুজনিত ৫ কোটি টাকার ব্যয়কে ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস হিসাবে সম্পদ দেখিয়েছে। কিন্তু ওই ৫ কোটি টাকা মূলত ব্যয় হিসাবে প্রফিট অর লস (ইনকাম স্টেটমেন্ট) দেখাতে হবে। যেহেতু ওয়ার্ক-ইন-প্রগ্রেস নাই।
নিরীক্ষক জানিয়েছেন, ২০২১ সালের জানুয়ারি মাসে আইপিওতে টাকা সংগ্রহ করা কোম্পানিটির এখনো ১৩.১০ কোটি টাকা অব্যবহৃত রয়েছে। যা রাখা আছে ধংস হয়ে যাওয়া স্যোশাল ইসলামী ব্যাংকে। যে অর্থ বেড়ে হয়েছে ১৯.৮৭ কোটি টাকা। এখন এই অর্থ ফেরত পাওয়ায় হয়ে গেছে ঝুঁকিপূর্ণ। এছাড়া দীর্ঘসময়ে ফান্ড ব্যবহার করতে না পারাকে প্রসপেক্টাসে বর্ণনার গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছেন নিরীক্ষক।
এই কোম্পানিতে ২০২৫ সালের ৩০ জুন অবন্টিত লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১৫.৯২ কোটি টাকা। এরমধ্যে ১.৪২ কোটি টাকা ছিল ২০২৩-২৪ অর্থবছরের জন্য। যা প্রদান করা হয়নি।
লুব-রেফের আর্থিক হিসাবে অন্যান্য পাওনাদার হিসাবে ২০২৫ সালের ৩০ জুন ১৪.৩০ কোটি টাকার দায় দেখানো হয়েছে। যা আগের বছর থেকে হিসাবের জের টেনে আনা হয়েছে। তবে এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে লেজার বা পাওনাদের ঠিকানা দেয়নি। এ কারনে সত্যতা যাচাইয়ে ওইসব পাওনাদারদেরকে চিঠি দিতে পারেনি নিরীক্ষক। এছাড়া বিকল্প নিরীক্ষা পদ্ধতি হিসেবে কোম্পানির কাছে ৩ মাসের লেজার চেয়েছিল নিরীক্ষক। সেটাও দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ। এতে করে ওই ১৪.৩০ কোটি টাকার হিসাবের সত্যতা পায়নি নিরীক্ষক।
এদিকে কোম্পানি কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরে ২৪.৩৩ কোটি টাকার কাঁচামাল ও প্যাকেজিং পণ্য কিনেছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করেছে। কিন্তু মূসক ৯.১ অনুযায়ি ওই অর্থবছরে ৩১.৭৫ কোটি টাকার কাঁচামাল ও প্যাকেজিং পণ্য কেনা হয়েছে।
২০২১ সালে শেয়ারবাজারে আসে লুব-রেফ বাংলাদেশ। ওই সময় ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৫৬ টাকা মুনাফা দেখানো কোম্পানিটির বুক বিল্ডিংয়ে কাট-অফ প্রাইস হয় ৩০ টাকা। আর সাধারন বিনিয়োগকারীদের কাছে ২৭ টাকা করে শেয়ার ইস্যু করা হয়।
এমন প্রিমিয়াম নেওয়া লুব-রেফের ২০২৪-২৫ অর্থবছরের শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৫৬) টাকা। ওই অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করা হয়নি। তবে কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের মুখ দেখে। ওই অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয় (০.৭৪) টাকা। ওই অর্থবছরের ব্যবসায় ১% নগদ লভ্যাংশ ঘোষণা করে। যে কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ২% লভ্যাংশ দিয়েছিল। এই নামমাত্র লভ্যাংশও ঠিকমতো শেয়ারহোল্ডারদের দিতে পারেনি। এ কারনে কোম্পানির ঘোষিত লভ্যাংশ না পেয়ে অনেক শেয়ারহোল্ডার বিএসইসিতে অভিযোগও করেন।
শেয়ারবাজারে তালিকাভুক্তির অর্থবছরে (২০২০-২১) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩.৪১ টাকা। যা কমে ২০২১-২২ অর্থবছরে ২.১৩ টাকা ও ২০২২-২৩ অর্থবছরে আরও কমে হয় ১.৪১ টাকা।
এসব বিষয়ে জানতে লুব-রেফের সচিব কবির হোসাইনের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও তিনি প্রতিউত্তর করেননি।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- বিএটিবিসির ৫০৭৪ কোটি পিস সিগারেট বিক্রি
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক শেয়ার কিনবে
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ
- শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ব্লকে ১৭ লাখের বেশি
- লিজিং খাতে খেলাপি ঋণের পাহাড়
- আইপিডিসির খেলাপি ঋণ বাড়ছে, কমছে সুদ আয়
- দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- ইস্টার্ণ ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- মূল ব্যবসা থেকে সড়ে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- নবায়ন না হওয়ায় আভিভার লেনদেন বন্ধ
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান খারাপ
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসানে ব্যবসা; তবু ৬ মাসে ৫৭ টাকা বাড়ল দর
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- শেয়ারবাজারে উত্থান
- আইপিডিসি ফাইন্যানন্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পর্ষদে থাকছেন না সালমান এফ রহমান, নতুন করে সাজছে বেক্সিমকো ফার্মা
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














