সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
বিভিন্ন ধরনের সিকিউরিটিজ আইন ও নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, বিএসইসির একটি পরিদর্শন দল ইনডেক্স এগ্রোর চারটি কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করে। পরিদর্শনকালে বিভিন্ন সময়ে কোম্পানির জমা দেয়া নথি ও রেকর্ড পরীক্ষা করা হয়। পরিদর্শনে দেখা যায়, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ ও ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে প্রায় ২ কোটি টাকার একটি সম্পর্কিত পক্ষের লেনদেন হয়েছে। যেখানে ইনডেক্স এগ্রোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উভয়েই ইনডেক্স কনস্ট্রাকশনের পরিচালনা পর্ষদের সঙ্গেও যুক্ত। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এ ধরনের লেনদেন প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ লেনদেনের তথ্য প্রকাশ করা হয়নি, যা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।
নিরীক্ষা প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি তাদের নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করে, আলোচ্য হিসাব বছরে ইনডেক্স এগ্রোর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো সম্পর্কিত পক্ষের লেনদেন হয়নি। কিন্তু পরিদর্শনে ভিন্ন তথ্য পাওয়া যায়। এছাড়া নির্মাণ ও সিভিল ওয়ার্ক-সংক্রান্ত কিছু কাজের আদেশ অনুমোদনের ক্ষেত্রেও অনিয়ম পাওয়া গেছে। যেসব কাজের আদেশ ইনডেক্স এগ্রোর অনুমোদিত কর্মকর্তাদের স্বাক্ষরে হওয়ার কথা ছিল, তার কিছুতে ইনডেক্স কনস্ট্রাকশনের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।
এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির এমডি মাহিন বিন মাজহারকে ৫ লাখ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইকবাল আহমেদকে ১ লাখ ও সেক্রেটারি আবু জাফর আলীকে ১ লাখ টাকা জরিমানা করে কমিশন।
অন্যদিকে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের গত বছরের ২৬ ফেব্রুয়ারির একটি চিঠির পর ব্রোকারেজ হাউজ প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডের অনিয়মের বিষয়টি সামনে আসে। চিঠিতে রবি আজিয়াটার এক লাখ শেয়ারের ক্ষেত্রে ডিপোজিটরি অংশগ্রহণকারী হিসাব এবং ব্রোকারেজ হাউজের ব্যাক-অফিস সিস্টেমের মধ্যে গরমিলের বিষয়টি তুলে ধরা হয়।
তদন্তে দেখা যায়, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রুডেনশিয়াল ক্যাপিটালের মাধ্যমে আভা দত্ত নামে এক বিনিয়োগকারীর জন্য ওই শেয়ার কেনা হয়। পরে শেয়ারগুলো আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির ডিপোজিটরি অংশগ্রহণকারীর অধীনে একটি বিও হিসাবে স্থানান্তর করা হয়। তবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) রেকর্ড পর্যালোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিং টিম দেখতে পায়, প্রুডেনশিয়াল ক্যাপিটালের অধীনে আভা দত্তর নামে বিও হিসাব খোলা হয় ২০২৩ সালের ২৭ মার্চ, যা শেয়ার কেনার প্রায় দুই মাস পরে। এটিও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।
এর পরিপ্রেক্ষিতে প্রুডেনশিয়াল ক্যাপিটালকে ১০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল ইসলামকে ৫ লাখ এবং সাবেক কমপ্লায়েন্স অফিসার এওয়াই জোবায়েরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়ে।
এছাড়া সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনায় নাভানা সিএনজি লিমিটেড ও কোম্পানিটির পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, তিন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, দুই স্বতন্ত্র পরিচালক, কোম্পানি সেক্রেটারি ও প্রধান অর্থ কর্মকর্তাকে সতর্ক করে বিএসইসি। তবে তাদের কোনো জরিমানা করা হয়নি।
পাঠকের মতামত:
- সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- বিআইএফসির সর্বোচ্চ দর পতন
- ইনটেকের সর্বোচ্চ দর বৃদ্ধি
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- ঈদের ছুটির আগে উত্থান শেয়ারবাজার
- আগামীকাল থেকে শুরু শেয়ারবাজারে ঈদের ছুটি
- চেয়ারম্যান নিয়োগ দিল ইউনাইটেড পাওয়ার
- সোমবার রবি আজিয়াটার লেনদেন বন্ধ
- এবার সাড়ে ১৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা লাভেলোর প্লেসমেন্টহোল্ডারের
- লভ্যাংশ দেবে না অগ্রণী ইন্স্যুরেন্স
- ক্রেডিট রেটিং মান প্রকাশ করল ডেসকো
- লভ্যাংশ বিতরণ যমুনা অয়েলের
- এমক্যাশে বিদেশী বিনিয়োগ সিদ্ধান্ত স্থগিত
- কার্টুন-সোলার পাওয়ার প্লান্টের জন্য মেশিনারীজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ১ মাসে ২৯% দর বৃদ্ধি
- বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬১ কোটি টাকা
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- বারাকা পতেঙ্গার সর্বোচ্চ দর বৃদ্ধি
- সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন
- ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার
- পূবালি ব্যাংকের গ্রীন বন্ড ইস্যুর সিদ্ধান্ত
- ক্রেডিট রেটিং মান প্রকাশ করল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- কূপণ রেট ঘোষণা করেছে পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড
- মেঘনা কনডেন্সড মিল্কের ১ মাসে ৩১% দর বৃদ্ধি
- লাফার্জহোলসিমের ২২% লভ্যাংশ ঘোষনা
- বৃহস্পতিবার রবি আজিয়াটার স্পটে লেনদেন শুরু
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- ন্যাশনাল ব্যাংকের সর্বোচ্চ দর পতন
- শেয়ারবাজারে টানা ৩দিন উত্থান
- ‘বি’ ক্যাটাগরিতে উঠল সিলকো ফার্মা
- লভ্যাংশ বিতরণ করেছে কপারটেক
- বুধবার লেনদেনে ফিরেছে ভ্যানগার্ড রূপালি ফান্ড
- ঈদে কত দিন বন্ধ থাকবে শেয়ারবাজার?
- প্রাইম টেক্সটাইলের ১ মাসে ৫০% দর বৃদ্ধি
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- টপটেন গেইনারে বীমা খাতের ৫০%
- শেয়ারবাজারে টানা ২য় দিন বড় উত্থান
- এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডকে বে-মেয়াদিতে রুপান্তরের প্রস্তাব অনুমোদন
- আরডি ফুডের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
- ক্রেডিট রেটিং মান প্রকাশ করল মুন্নু অ্যাগ্রো
- লভ্যাংশ সভার তারিখ ঘোষনা করেছে আইডিএলসি ফাইন্যান্স
- মঙ্গলবার ভ্যানগার্ড রূপালি ফান্ডের লেনদেন বন্ধ
- মঙ্গলবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- সোমবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- সোমবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- টপটনে গেইনারে ৬০% মিউচ্যুয়াল ফান্ড
- লুজারের শীর্ষে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স
- যুদ্ধের মধ্যে শেয়ারবাজারে বড় উত্থান
- সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন
- টপটেন গেইনারে ৩ কোম্পানি
- লুজারের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৬ কার্যদিবসে নাই ৫৯১ পয়েন্ট
- ভ্যানগার্ড রুপালি ফান্ডের স্পটে লেনদেন শুরু
- গোল্ডেন জুবিলি ফান্ডের লেনদেন বন্ধ
- তিন সেট মেশিনারীজ কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ইউনিলিভারের লভ্যাংশ ৪২০% ঘোষনা
- বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে রহিমা ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ লেনদেন
- ইনটেক সর্বোচ্চ দর বৃদ্ধি
- বৃহস্পতিবার ২ কোম্পানির স্পটে লেনদেন শুরু
- সিটি ইন্স্যুরেন্স লেনদেনে ফিরেছে
- এনআরবি ব্যাংক উপ সচিব নিয়োগ
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- শেয়ারবাজারে পতনের শেষ কোথায়?
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














