ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

বিএসইসিতে বরখাস্ত সহকারী পরিচালক

২০২৬ এপ্রিল ০৫ ১০:৪২:৩৭
বিএসইসিতে বরখাস্ত সহকারী পরিচালক

শেয়ারবাজারের চরম ব্যর্থতা ও অযোগ্যতার দায়ে এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ জরুরী। অথচ এই প্রতিষ্ঠানটিতে অসদাচরণের অভিযোগে সহকারী পরিচালক মো. ইব্রাহিম আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।বাংলাদেশ অর্থনীতি

বিএসইসির জারি করা কমিশনের এক আদেশে জানানো হয়, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, সরকারি কর্মচারীর জন্য অনুপযুক্ত আচরণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মচারী সার্ভিস রুলস, ২০২১ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে চাকরিচ্যুতিও অন্তর্ভুক্ত। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহকে অসদাচরণ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে গৃহনির্মাণে অগ্রিম অর্থের অপব্যবহার, ভুয়া অগ্রগতি প্রতিবেদন দাখিল, অসম্পূর্ণ বিল উপস্থাপন এবং অতিরিক্ত অর্থের আবেদনসহ একাধিক অভিযোগ ছিল।

২০২৫ সালের ২৭ নভেম্বরের এক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিশনের ৯৮৭তম সভায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে