মেধাশুন্য হয়ে পড়ল কমিশন
মেধাবী কমিশনার তারিকুজ্জামানকে সরাতে বিএসইসি চেয়ারম্যানের ষড়যন্ত্র
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান গত সপ্তাহে পদত্যাগ করেন। যিনি বর্তমান কমিশনারদের মধ্যে সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। তারপরেও তাকে প্রথমে অব্যাহতি ও পরে দপ্তরবিহীন বা এক রকম ওএসডি করে পদত্যাগে বাধ্য করে তাৎক্ষণিক বিদায় করা হয়। যার পেছনে ছিল বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের হাত। আর এতে আড়ালে থেকে সবচেয়ে বেশি কাজ করেছে স্বৈরশাসক আওয়ামীলীগের অনেক সুযোগ-সুবিধা ভোগকারী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন।
রবিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মলেনে আলোচনায় উঠে আসেন সদ্য পদত্যাগী কমিশনার তারিকুজ্জামান। যাকে মেধাবী হিসেবে আখ্যা এবং পদত্যাগে বাধ্য করানোর কারন জানতে চায় সাংবাদিকেরা।
ড. এটিএম তারিকুজ্জামান ২৫ বছরেরও অধিক সময় শেয়ারবাজারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কমিশনার হিসেবে গত ২০ মে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যে প্রতিষ্ঠানে তিনি ১৯৯৭ সালে যোগদান করেছিলেন।
এমন একজন অভিজ্ঞ কমিশনারকে অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনের ষড়যন্ত্রে পদত্যাগে বাধ্য করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। যা মেনে নিতে পারেনি অন্যদের ন্যায় সাংবাদিক সমাজও। যে কারনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলাপ নিয়ে সংবাদ সম্মেলন করা হলেও বেশিরভাগ সময়জুড়েই ছিল তারিকুজ্জামানের পদত্যাগে বাধ্য করানো ইস্যু।
এ বিষয়ে এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা বলেন, বিএসইসিতে অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে সংস্কার করতে পারেনি। এখানে যোগ্য চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিতে পারেনি। এটা কিন্তু শেয়ারবাজারের সব স্টেকহোল্ডারদের কথা। কোথাও এমন কাউকে পাবেন না, যে বর্তমান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে যোগ্য বলবে। এরমধ্যে আবার যে একজন মেধাবী ও যোগ্য কমিশনার ছিল, তাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে। যেখানে কমিশনারকে ষড়যন্ত্র করে সরানো হয় এবং চেয়ারম্যান তাতে জড়িত থাকে, সেই কমিশনের কাছে ভালো কিছু প্রত্যাশা করা বোকামি। তাই এই কমিশনকে পূণ:রায় ঢেলে সাজাতে হবে।
গত ১১ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে ৩ মাস বা ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে অব্যাহতি দেয় সরকার। তবে ৩ মাস শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারন দেখিয়ে গত ১৭ সেপ্টেম্বর তারিকুজ্জামান নিজে থেকে পদত্যাগ করেন। কারন ১১ সেপ্টেম্বর অব্যাহতির পরেও রাশেদ মাকসুদ ১৫ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে দপ্তরবিহীন করে অফিস আদেশ জারি করে।
এর আগে ৯ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে নিয়ে নজিরবিহীন ষড়যন্ত্র করে ড. নাহিদ হোসেন। যাকে অবৈধভাবে ডিএসইর স্বতন্ত্র পরিচালক করে নিয়োগ দিয়েছে বিএসইসি।
নাহিদ বিএসইসির কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নাম ভাঙ্গিয়ে বিএসইসি কমিশনার ড. তারিকুজ্জামানকে পদত্যাগে চাপ দেন। গত ৯ সেপ্টেম্বর বিকালে ফোন করে তিনি ড. তারিকুজ্জামানকে পদত্যাগ করতে বলেন। এ সময় তিনি বলেন, ড. সালেহউদ্দিন তাকে দ্রুত ইমেইলে পদত্যাগপত্র পাঠাতে বলেছেন। কিন্তু অর্থ উপদেষ্টার দপ্তর সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে, এ ধরনের কথা তিনি বলেননি।
এছাড়াও কমিশনার তারিকুজ্জামানের পদত্যাগ চেয়ে অর্থ উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের নাম করে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে কারও স্বাক্ষর নেই। যে ছাত্রদেরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন উঠে।
এসবের কারনেই রবিবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিএসইসি চেয়ারম্যানের কাছে প্রশ্ন রাখেন, মন্ত্রণালয় ৩ মাস সময় দিয়েছিল, তারপরেও উনাকে (তারিকুজ্জামান) তাড়ানোর জন্য আপনাদের তাড়াহুড়া কিসের ছিল, বিএসইসিরতো একটি সত্তা আছে, উনাকে কি মন্ত্রণালয় দপ্তরবিহীন করার আদেশ দিয়েছিল- এসব প্রশ্নের জবাবে মাকসুদ বলেন, এটা আমাদের পর্যায়ে না।
উনাকে কি মন্ত্রণালয় দপ্তরবিহীন করার আদেশ দিয়েছিল জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটার তো এভাবে উত্তর হয় না।
যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন প্রশ্ন রেখে বলেন, সরকার তাকে ৩ মাসের সময় দিল কিন্তু আপনারা তাকে ডেকে নিয়ে কেনো পদত্যাগে বাধ্য করলেন। আমরা শুধু এটা জানতে চাই। জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটা সরাসরি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।
এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে এতোদিন ধরে যে শুনে আসছিলাম বিএসইসি স্বাধীন, সেটা কি তাহলে না- জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, যে জায়গাটায় স্বাধীনভাবে কাজ করা দরকার, সে সব জায়গায় স্বাধীনতা প্রয়োগ করব। এর আলোকে দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার আলতাফ মাসুদ বলেন, কিন্তু আপনিতো (বিএসইসি চেয়ারম্যান) বিএসইসির স্বাধীন সত্ত্বা বজায় রাখতে পারছেন না।
এরপরে রাশেদ মাকসুদ বলেন, আপনারা যে জিনিসটা বুঝতে চাচ্ছেন না, সেটা হলো কমিশনার নিয়োগ কিন্তু আমরা দেই না। সেখান থেকেই বাতিলও করা হয়। তাহলে সরকার অব্যাহতি দিয়ে ৩ মাস সময় দেওয়ার পরেও কেনো দপ্তরবিহীন এবং পদত্যাগে বাধ্য করা হলো-এমন প্রশ্নে বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বলেন, আজকের এই প্রোগ্রামটা কি একজনকে (তারিকুজ্জামান) কেন্দ্র করে?
এরপরে সাংবাদিকরা বলেন, আপনাকেতো একাধিক প্রশ্ন করা হয়েছে। কিন্তু কোনটারই জবাব দিচ্ছেন না। যে (অতিরিক্ত সচিব নাহিদ) বিএসইসির কমিশনার নিয়োগ দেয় ও বাতিল বলে, তাকে কেনো ডিএসইর পর্ষদে রাখা হলো- এমন প্রশ্নও ছিল বিএসইসি চেয়ারম্যানের কাছে। এছাড়া সরকার তারিকুজ্জামানের মতো মেধাবী কমিশনারকে অব্যাহতি দেওয়া নিয়ে আপনি (বিএসইসি চেয়ারম্যান) কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, বিএসইসিতে স্বৈরাচারীতা কেনো ইত্যাদি প্রশ্ন করেন সাংবাদিকরা।
পাঠকের মতামত:
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- শেয়ারবাজারে পতন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে
- প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে
- আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা
- রূপালি ব্যাংকের পতন ৬৬৬৫ শতাংশ
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- আইটি কনসালটেন্টসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএসইসির বৈঠক, বন্ড বাজার উন্নয়নে গুরুত্ব
- ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলার পথ খুলছে
- দুলামিয়া কটনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- কুইন সাউথের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- দ্বিতীয় প্রান্তিকে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতিতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
- রূপালি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- লুজারে বীমা কোম্পানির আধিপত্য
- দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
- ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সাত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
- ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে
- প্রগতি ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সন্ধানি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- 'অন্যের কথায়' শেয়ার কেনেন অধিকাংশ খুচরা বিনিয়োগকারী: বিএসইসি চেয়ারম্যান
- বাজার শক্তিশালী হলে বিদেশিরা আগ্রহী হবেন, রোডশোর প্রয়োজন নেই
- মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রীম
- মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর বৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস
- মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র্যালি
- টেকনো ড্রাগসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিআইএফসির লোকসান বেড়েছে
- সেনা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে
- উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে চায় পিপলস লিজিং
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে এসিআই ফর্মূলা
- বিএসআরএম স্টিলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ইসলামী লাইফের ঘাটতি কমেছে, বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিল
- প্রগতি লাইফের নেট প্রিমিয়াম বেড়েছে
- এমএল ডাইংয়ের ৬২% দর বৃদ্ধি
- স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- ডেনিম উৎপাদন সক্ষমতা উন্নীত করেছে এনভয় টেক্সটাইল
- ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে
- লভ্যাংশ দেবে না পদ্মা লাইফ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- স্ক্রিপ্ট নেটিং চালুর উদ্যোগ
- রয়্যাল ফুটওয়্যারের কিউআইও অনুমোদন
- দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- দর বৃদ্ধির শীর্ষে আমান ফিড
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














