ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬

ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

২০২৬ মার্চ ০২ ১৪:৫২:০৭
ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

এরইমধ্যে কয়েক দফায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও (বিএসইসি) পরিবর্তনের আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন এনেছে। আর বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। সবমিলিয়ে বিএসইসিতে পরিবর্তনের আভাস জোরালো হয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

সোমবার (০২ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৩৯ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকার বা ১ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৪০ টি বা ৮৬.২৯ শতাংশের। আর দর কমেছে ৪২ টি বা ১০.৬৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১২ টি বা ৩.০৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৯ টির, কমেছে ৪৪ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫০০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে