ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ারবাজারে সামান্য পতন

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৪:৪২:৩৩
শেয়ারবাজারে সামান্য পতন

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত ৯ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজার উত্থানে রয়েছে। এরমধ্যে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রেকর্ড উত্থান হয়েছে। যা শেষে সোমবার দেশের শেয়ারবাজারে সামান্য কারেকশন বা দর সংশোধন হয়েছে। তবে উত্থানের ধারাবাহিকতায় ফিরতে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অপসারণের বিকল্প নেই বলে মনে করেন বিনিয়োগকারীরা।

এই মাকসুদ কমিশন গত ১৭ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৯০ পয়েন্টে। যা নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস (১৫ ফেব্রুয়ারি) ২০১ পয়েন্ট ও নির্বাচন পূর্ব ১০ ফেব্রুয়ারি ৮৮ পয়েন্ট ও ৯ ফেব্রুয়ারি ৮৩ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ১০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ১৮ কোটি ৬ লাখ টাকার বা ১ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৩ টি বা ৩৮.৫৪ শতাংশের। আর দর কমেছে ২১৮ টি বা ৫৪.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৬ টি বা ৬.৫৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৮৯ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫১৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৮৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে