ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টেকনো ড্রাগসের উন্নতি

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ১২:২২:৪১
টেকনো ড্রাগসের উন্নতি

শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। রবিবার থেকে কোম্পানিটি উভয় স্টক এক্সচেঞ্জের ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করে। ২০২৪ সালের ২০ বিএসইসির জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের বিতরণ করতে ব্যর্থ হওয়ার জন্য কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করা হয়। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে স্থান্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে