ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মুন্নু সিরামিকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

২০২৬ মে ১২ ১৪:২৬:৫২
মুন্নু সিরামিকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকসের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ডমিনেজের ২৬.৯৫ কোটি টাকার, একমি পেস্টিসাইডের ২০.৭৬ কোটি টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬.৫৪ কোটি টাকার, এনসিসি ব্যাংকের ১৫.৯১ কোটি টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৪.৫৫ কোটি টাকা, সালভো কেমিক্যালের ১৩.৪৩ কোটি টাকা, আনোয়ার গ্যালভ্যানাজিংয়ের ১২.৬৫ কোটি টাকা, লাভেলো আইসক্রীমের ১২.১৭ কোটি টাকার ও বিডি থাই ফুডের ১২.০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে