ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ন্যাশনাল পলিমারের মুনাফা কমেছে

২০২৬ এপ্রিল ২৬ ১০:৫৫:৪২
ন্যাশনাল পলিমারের মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৬৫ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭১ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৪৬ টাকা বা ৬৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৩ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৬ টাকা বা ৪৮ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৪৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে