‘পবিত্র দাঁত’–এর শহরে ক্রিকেট কি পেছনে
ক্যান্ডিতে এসেই যা দেখে ফেললাম, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান ভাবতে শুরু করেছি।
শহরটাতে তিন রাতের জন্য এসে প্রথম রাতেই দেখলাম এমন কিছু, যার জন্য এই শহর তো বটেই, শ্রীলঙ্কার অনেক মানুষই সারা বছর ধরে অপেক্ষা করে। আগে থেকে ট্রাভেল প্ল্যান করে দূর দেশের মানুষও ক্যান্ডিতে আসার জন্য বছরের এই সময়টাকেই বেছে নেয়। সময়টা হলো, জুলাই-আগস্ট।
আমার সে রকম কোনো পরিকল্পনা ছিল না। আমি এখানে তিন রাতের অতিথি হয়ে এসেছি এশিয়া কাপে আগামীকালের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ কাভার করতে। এরপরই গন্তব্য লাহোর। কিন্তু প্রথম রাতই ক্যান্ডি যে চমক উপহার দিল, তাতে খেলা কাভারের সঙ্গে ফ্রি একটা ধর্মীয়-সাংস্কৃতিক উৎসবও কাভার করার দুর্লভ সুযোগ হয়ে গেল!
কাল বিকেলে কলম্বোতে নামার পর থেকে শুনছি, ক্যান্ডির সিটি সেন্টারের যে এলাকায় আমার হোটেল, মানে কলম্বো স্ট্রিট; সেখানে এখন একটা ফেস্টিভ্যাল চলছে। বন্দরনায়েকে এয়ারপোর্টে যে ট্রাভেল এজেন্টের কাছ থেকে গাড়ি নিলাম, তিনিও কালো টয়োটা প্রিয়াসে তুলে দিতে দিতে বললেন, ‘ওখানে কিন্তু ফ্যাস্টিভ্যাল হচ্ছে। হোটেলের দিকে রাস্তা বন্ধ থাকতে পারে। তখন কিন্তু একটু আগে গাড়ি ছেড়ে দিতে হবে।’
সতর্কতা শুনেও খুব যে সতর্ক হলাম, তা নয়। ভাবটা এমন, কত দূরেই–বা আর নামিয়ে দিবে! ওটুকু পথ না হয় হেঁটেই মেরে দিব। আর যতটা বলছে, ততটা হয়তো নয়। এ নিয়ে এখনই অত ভাবনার কি আছে! গিয়েই দেখা যাক না, ঘটনা কী।
এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে কলম্বো টু ক্যান্ডি মসৃণ যাত্রা উপভোগ্য করে তুলল বৃষ্টি। পথে পথে থামি, চা-কফি খাই। আবার যাই। এই করে তিন-সাড়ে তিন ঘণ্টার রাস্তা চার ঘণ্টা পেরিয়ে যায়, তবু ক্লান্তি আসে না।
গাড়ির মালিক কাম চালক নালিন্দা প্রেমাকুমারা মিষ্টভাষী বিশিষ্ট ভদ্রলোক। যেখানে বলি সেখানেই ব্রেক। তবে মাঝেমধ্যে তাঁর মুখেও শুনছি ‘ফেস্টিভ্যাল’ শব্দটা, উৎসবের ভিড় এড়িয়ে কোন দিক দিয়ে গাড়ি নিলে হোটেল পর্যন্ত যাওয়া যাবে, সে হিসাব-নিকাশ। আমি তবু ভাবি, ধুর… একটা না একটা ব্যবস্থা তো হবেই।
গাড়ি ক্যান্ডি শহরে ঢোকার পর থেকে বুঝতে শুরু করলাম, সতর্কবার্তায় গুরুত্ব না দেওয়া মস্ত ভুল হয়েছে। প্রেমাকুমারা যেদিক দিয়েই গাড়ি নিতে চান, হাত তুলে পুলিশের বাধা। দুর্বোধ্য সিংহলিজ ভাষায় প্রেমাকুমারা বনাম বিভিন্ন পুলিশের কথোপকথন শুনছি। এই ভাষা অনুবাদের ক্ষমতা আমার নেই। তবে বুঝে নিতে অসুবিধা হচ্ছিল না, প্রেমাকুমারা পুলিশকে অনুনয়–বিননয় করে বলছেন, গাড়িতে বিদেশি অতিথি। সামনেই তাঁদের হোটেল। লাগেজ-টাগেজ নিয়ে ভিড় ঠেলে হেঁটে যেতে পারবেন না। একটু যদি যেতে দেন…।
কোনো পুলিশ মনোযোগ দিয়ে কথা শুনে শেষে বলছেন, ‘হবে না। হবে না। দেখছেন না ওয়ান ওয়ে রাস্তা!’ কেউ বলছেন, ‘রাত সাড়ে ১১টার পর আসুন। তার আগে ফেস্টিভ্যাল শেষ হবে না।’ প্রেমাকুমারার মুখে ছায়া নেমে আসে।
আমরাও যত সময় যায়, অস্থির হয়ে উঠি। ক্লান্তি বাড়ে। অসহায় লাগে। এ কেমন উৎসব যে হোটেলের দেড়-দুই কিলোমিটারের মধ্যে একটার পর একটা চক্কর দিতে থাকব, কিন্তু হোটেলে যেতে পারব না! হোটেলের এত কাছেও আমরা গেছি যে ভিড় ঠেলে হেঁটে হেঁটেও চলে যাওয়া যেত।
কিন্তু ২০ থেকে ২১ দিনের সফরে লাগেজটা তো আর ছোট হয় না। তারওপর কলম্বো থেকে আমাদেরই নিয়ে আসা বৃষ্টি ঝরছে। সফরের প্রথম দিনে কিছু জটিলতা থাকেই। তাই বলে এতটা যে একটা শহরে এসে চার ঘণ্টা হয়ে যাওয়ার পরও হোটেলের দেখা পাব না!
শেষমেশ কাছের এক কেএফসিতে গিয়ে ডিনারের নামে সময়ক্ষেপণের সিদ্ধান্ত নিতে হলো। উৎসব নিশ্চয় রাতভর চলবে না। এই ফাঁকে না হয় পেটে একটু চিকেন-টিকেন পড়ুক।
ডিনার শেষ হয়ে যায়, উৎসব তো শেষ হয় না। রাত বেজে গেছে ১১টা। ঢাকা টু কলম্বো সোয়া তিন ঘণ্টার ফ্লাইট, বৃষ্টির মধ্যেও কলম্বো টু ক্যান্ডি চার-সাড়ে চার ঘণ্টা লেগেছে। অথচ হোটেলের এত কাছে এসেও চার ঘণ্টা ধরে শুধু ঘুরপাকই খাচ্ছি। মনে মনে প্রেমাকুমারাকে পৃথিবীর সেরা মানুষদের একজন হিসেবে ঘোষণা দিয়ে ফেললাম তখনই।
এই লোক আমাদের পৌঁছে দিয়ে রাতেই আবার কলম্বো ফিরবেন। তিনি পারতেন এত ঝামেলায় না জড়িয়ে আমাদের কোনো একটা জায়গায় নামিয়ে দিয়ে বলতে, ‘অনেক হয়েছে। এবার তোমরা তোমাদের পথ ধর।’
প্রেমাকুমারা সেটা না করে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়াটাকে তাঁর দায়িত্ব মনে করলেন। একটু একটু করে ফেস্টিভ্যাল সম্পর্কেও ধারণা দিতে লাগলেন। প্রতিবছর জুলাই-আগস্টের কোনো একটা সময় স্থানীয় টুথ টেম্পলকে ঘিরে এই উৎসব চলে ১০ দিন। এবার যেমন হচ্ছে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
উৎসবের সময় এই এলাকার পরিস্থিতি এরকমই থাকে। সমস্যা হলো আমাদের আসার উপলক্ষটাও পড়ে গেছে এই সময়। আর নিয়েছিও ঠিক কলম্বো স্ট্রিটেরই এক হোটেল, যেখানে এখন এই রাত আড়াইটার সময়ও রুম থেকে ঢোল-বাদ্যের শব্দ শুনছি।
প্রশান্ত মহাসাগরপারের গোল্ডকোস্টের সার্ফার্স প্যারাডাইস বিচ। ব্রিসবেনের পার্শ্ববর্তী শহর গোল্ডকোস্ট অস্ট্রেলিয়ায় পর্যটকদের আকর্ষণের অন্যতম জায়গা ঘণ্টাখানেক আগে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে দেখলাম একটা র্যালি। ব্যান্ডপার্টি বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে। তাদের পেছনে সুসজ্জিত এক বিশাল হাতি। হাতির গায়ে লাল পোশাক। সেই পোশাকে আবার ঝিকিমিকি বাতি জ্বলছে। ঐতিহ্যবাহী ‘এসালা পেরাহেরা ফেস্টিভ্যাল’ মানেই আলো ঝলমলে ১০টি রাত।
সন্ধ্যায় একবার প্রেমাকুমারাও আমাদের গাড়ি থেকে নামিয়ে উৎসবের বেশ কাছে নিয়ে গিয়েছিলেন। উৎসব বলতে ওই র্যালিই, যেটা এই ১০ দিনের প্রতিদিনই সন্ধ্যার পর শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলছে।
মশাল জ্বালিয়ে করা র্যালিতে সুসজ্জিত হাতি থাকে, বাদ্যের তালে তালে স্থানীয় নাচ-গান হয়। হাজার হাজার মানুষ দেখতে আসে উৎসব। তাদের নিয়ে আসা বাস-গাড়িতে তীব্র যানজট, জায়গায় জায়গায় পুলিশের কড়া পাহারা, ব্যারিকেড এবং প্রচুর বিদেশি পর্যটকের উপস্থিতি বলে দেয় এ উৎসব আসলেই বিশেষ কিছু। এখানে আসা লোকজনও এসবকে কোনো সমস্যা মনে করছেন বলে মনে হয়নি। বৃষ্টিতে ভিজেই সবাই বিপুল উৎসাহে ফেস্টিভ্যাল দেখছেন, ছবি তুলছেন। রাতের বেলায়ও অনেক স্কুলের শিক্ষার্থীরা এসেছে ইউনিফর্ম পরে।
প্রেমাকুমারাও বারবার এমন কিছুই বোঝাতে চাচ্ছিলেন। তাঁর কথা শুনে আর গাড়িতে বসে ইন্টারনেট ঘেঁটে যা পেলাম, তাতে উৎসবের গুরুত্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণাও জন্মে গেল।
ঘোড়ায় টানা কাঠের ট্রেন, সেই ট্রেনে চড়ে হারবারের ওপর দিয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছোট্ট দ্বীপ গ্রানাইট আইল্যান্ডে যাওয়া যায়উৎসবের নাম ‘এসালা পেরাহেরা ফেস্টিভ্যাল।’ বলা হয়ে থাকে, এটাই সম্ভবত সারা বিশ্বে বৌদ্ধ ধর্মালম্বীদের সর্ববৃহৎ উদ্যাপন। টুথ টেম্পলে গৌতম বুদ্ধের দাঁতের কিছু অংশ রাখা আছে। এটা মূলত ‘সেকরেড টুথ টেম্পল রিলিক’ বা পবিত্র দাঁতের অবশিষ্টাংশের মন্দির নামে পরিচিত। স্থানীয় রাজনীতিতেও এর নাকি বড় ভূমিকা।
‘এসালা পেরাহেরা ফেস্টিভ্যাল’ যে সময়টাতে হয়, মনে করা হয়, অহিংসার ধর্ম প্রচারে গৌতম বুদ্ধ তাঁর প্রথম বাণীটা এই সময়েই দিয়েছিলেন। এবার একই সময়ে পড়ে গেছে এশিয়া কাপ ক্রিকেট এবং সেই ম্যাচও দিবা-রাত্রির। পাল্লেক্কেলের মাঠে যখন ফ্লাড লাইট জ্বলবে, কলম্বো স্ট্রিটে জ্বলবে উৎসবের মশাল।
বাংলাদেশ-শ্রীলংকা খেলার দিন, মানে কাল ৩১ আগস্ট ‘এসালা পেরাহেরা ফেস্টিভ্যালের’ ও শেষ দিন। দেখাই যাক, ক্যান্ডির মানুষকে কোনটি বেশি টানে—খেলা, নাকি উৎসব?
পাঠকের মতামত:
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














