ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

২০২৬ জুন ২১ ১৫:৫১:২৪
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

রবিবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৭.৬২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

রবিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্সের ৫.৭০ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.৬৫ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৯ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪.০৩ শতাংশ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ৩.৯৫ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৩.৯২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৩.৭৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৩.৩০ শতাংশ ও বিডি কমের ৩.১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে