ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন

২০২৬ জুন ২১ ১৫:২৫:৫৩
ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২১ জুন) ব্লক মার্কেটে ৫৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪৭ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ১১৬ টি শেয়ার ৯৩ বার হাত বদলের মাধ্যমে ৪৭ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ৬ কোটি ৮৬ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে