ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শেয়ারবাজারে উত্থান 

২০২৬ জুন ৩০ ১৬:০২:৫৬
শেয়ারবাজারে উত্থান 

শেয়ারবাজারে গত সপ্তাহে টানা ৩ কার্যদিবস উত্থান দিয়ে শেষ হয়। এরপরে চলতি সপ্তাহের ৩ কার্যদিবসও উত্থান হয়েছে। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০৯ পয়েন্ট বেড়েছে। এছাড়া লেনদেনের পরিমাণ বেড়ে দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬৩ পয়েন্টে। যা আগের ৫ কার্যদিবসের উত্থানের মধ্যে সোমবার ৩ পয়েন্ট, রবিবার ৬৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ৬ কার্যদিবসে এ সূচকটি বেড়েছে ২০৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৫১ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২২২ কোটি ১৩ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪৯ টি বা ৬২.৭২ শতাংশের। আর দর কমেছে ৯৪ টি বা ২৩.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৬০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫১ টির, কমেছে ৬৯ টির এবং পরিবর্তন হয়নি ৪১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৫০ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে