ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

বেক্সিমকো ফার্মার মুনাফা ও লভ্যাংশে উল্লেখযোগ্য উত্থান

২০২৬ জুন ২৪ ০৯:২৫:১৩
বেক্সিমকো ফার্মার মুনাফা ও লভ্যাংশে উল্লেখযোগ্য উত্থান

শেয়ারবাজারে তালিকাভুক্ত Beximco Pharmaceuticals Ltd–এর ২০২৪–২৫ অর্থবছরে নিট মুনাফা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মুনাফার এই ইতিবাচক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ নগদ লভ্যাংশের হারও বাড়িয়েছে। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব তথ্য জানা গেছে।

সমন্বিত হিসাবে মুনাফা ৬৯৯ কোটি টাকা

সাবসিডিয়ারিসহ সমন্বিত হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৯৯ কোটি ৮৯ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ১৫.৫৬ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ১৩.০৭ টাকা করে মোট মুনাফা ছিল ৫৮৬ কোটি ৬৮ লাখ টাকা। এক বছরে মুনাফা বেড়েছে ১১৩ কোটি ২১ লাখ টাকা, যা শতাংশের হিসাবে ১৯ শতাংশ।

নগদ লভ্যাংশ বাড়িয়ে ৪৭.৫০ শতাংশ

মুনাফা বৃদ্ধির প্রেক্ষিতে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের জন্য ৪৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

একক হিসাবে মুনাফা বেড়েছে ২০ শতাংশ

একক (Standalone) হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৬৭১ কোটি ২৬ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ১৫.০৫ টাকা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৫৬১ কোটি ৫ লাখ টাকা, শেয়ারপ্রতি ১২.৫৮ টাকা। ফলে একক হিসাবে মুনাফা বেড়েছে ১১০ কোটি ২১ লাখ টাকা, যা ২০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

রেকর্ড ডেট ২ আগস্ট

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হবে। এজিএমের তারিখ আদালতের অনুমোদন সাপেক্ষে পরে ঘোষণা করা হবে।লভ্যাংশ প্রাপ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এনএভিপিএস ১১৯ টাকা

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯.০৪ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে