ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি

২০২৬ জুলাই ০৮ ০৮:৩৬:০৩
প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই কোম্পানিটির শেয়ারের দর দ্রুত বাড়ে। গত ১৮ জুন শেয়ারটির দাম ছিল ৭৪ টাকা, যা ২৯ জুন বেড়ে ৮৫ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। মাত্র সাত কার্যদিবসে শেয়ারটির দর ১৫ দশমিক ৮১ শতাংশ বাড়ায় কারসাজির সন্দেহ তৈরি হয়েছে।

বিএসইসি জানিয়েছে, তদন্তে সমন্বিত কারসাজি, ইনসাইডার ট্রেডিং, মার্জিন রুলস ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে