ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পিপলস লিজিংয়ের ‘নো’ ডিভিডেন্ড

২০২৬ জুলাই ০২ ১০:৪০:৪০
পিপলস লিজিংয়ের ‘নো’ ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১২.৮১) টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৫৫.১৫) টাকায়।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৬ জুলাই রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে