ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

আজও শেয়ারবাজারে পতন

২০২৬ জুলাই ০৮ ১৪:২৯:৩৩
আজও শেয়ারবাজারে পতন

শেয়ারবাজারে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়। যা সোমবারও অব্যাহত ছিল। তবে মঙ্গলবার ও বুধবার পতন হয়েছে। এছাড়া কমেছে লেনদেনের পরিমাণ।

বুধবার (৮ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৮ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের শুরুর দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ১৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৮৮ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮১ কোটি ৯২ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫ টি বা ৩৬.৯০ শতাংশের। আর দর কমেছে ১৯২ টি বা ৪৮.৮৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১০৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৭২ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৪৩ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে