ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শেয়ারবাজারে উত্থান

২০২৬ জুলাই ১৪ ১৫:২৮:২১
শেয়ারবাজারে উত্থান

শেয়ারবাজারে গত সপ্তাহ উত্থানে শেষ হয়। যার ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহের ৩ কার্যদিবসেও। এছাড়া লেনদেনের পরিমাণও বাড়ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯১১ পয়েন্টে। যা সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ৪ কার্যদিবসে সূচক বেড়েছে ১৪১ পয়েন্ট।

এর আগে গত সপ্তাহের বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ১৮ পয়েন্ট কমেছিল। তবে শুরুর দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৩২ কোটি ১৪ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৯ টি বা ৫০.৬৪ শতাংশের। আর দর কমেছে ১৩৭ টি বা ৩৪.৮৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৪.৫০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ৮৯ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৭৭৮ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১১৮ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে