ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

ট্রান্সফরমার অয়েল ব্যবসায় ইস্টার্ন লুব্রিকেন্টস

২০২৬ জুলাই ১২ ১০:৪২:০৮
ট্রান্সফরমার অয়েল ব্যবসায় ইস্টার্ন লুব্রিকেন্টস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডারস (ইএলবি পিএলসি) ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণ কার্যক্রমে যুক্ত হচ্ছে। এ উদ্দেশ্যে কোম্পানিটি প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেড (PPPLL)-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ৯ জুলাই ইএলবি পিএলসি ও যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড এরগন (ERGON)-এর বাংলাদেশে অনুমোদিত পরিবেশক প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিক্যান্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য হওয়া এই চুক্তির আওতায় সরকারি খাতে এরগন ব্র্যান্ডের ট্রান্সফরমার অয়েল বিক্রি ও বিতরণে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

তবে এ বিষয়ে চুক্তির অনুলিপি জমা দিতে ডিএসই ইএলবি পিএলসিকে অনুরোধ করলেও এখন পর্যন্ত এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চুক্তিপত্রের কপি পায়নি বলে জানিয়েছে ডিএসই।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে