আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
খেলাপি বিনিয়োগ, বিপুল প্রভিশন ঘাটতি ও মূলধন সংকটে চাপে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যাংকটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় প্রভিশন পুরোপুরি সংরক্ষণ করলে ৮৬ কোটি ৫১ লাখ টাকার মুনাফার বদলে ৫ হাজার ৩০৬ কোটি ৬৮ লাখ টাকা লোকসান হতো।
ব্যাংকটির শ্রেণিকৃত বিনিয়োগ এক বছরে প্রায় ১ হাজার ৪৪৭ কোটি টাকা বেড়ে ৮ হাজার ৮৫২ কোটি টাকায় দাঁড়িয়েছে। মোট বিনিয়োগের বিপরীতে খেলাপি বিনিয়োগের হারও ২০২৪ সালের ১৫ দশমিক ১৪ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে।
প্রভিশন সংরক্ষণে ব্যাংকটির ঘাটতি আরও ভয়াবহ। বিনিয়োগ ও দায়বহির্ভূত প্রতিশ্রুতির বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন ৬ হাজার ৯৮৩ কোটি ৮৯ লাখ টাকা হলেও সংরক্ষণ করা হয়েছে মাত্র ১ হাজার ৯৮৫ কোটি ৩১ লাখ টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ কোটি ৫৮ লাখ টাকা। অন্যান্য খাতের ঘাটতিসহ মোট প্রভিশন ঘাটতি ৫ হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক এই ঘাটতি পরবর্তী সময়ে সংরক্ষণের সুযোগ দেওয়ায় ব্যাংকটি ২০২৫ সালের হিসাবে পুরো প্রভিশন ব্যয় দেখায়নি। নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, পূর্ণ প্রভিশন সংরক্ষণ করলে ব্যাংকটির কর-পরবর্তী ৮৬ কোটি ৫১ লাখ টাকার মুনাফার বদলে ৫ হাজার ৩০৬ কোটি ৬৮ লাখ টাকা লোকসান হতো।
মুনাফার হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। তাঁদের প্রতিবেদনে বলা হয়েছে, পরিশোধ না হওয়া সত্ত্বেও ২০ কোটি টাকা মুনাফা হিসেবে দেখিয়েছে ব্যাংকটি। পাশাপাশি আয়করের বিপরীতে ২১ কোটি ৪০ লাখ টাকার প্রয়োজনীয় প্রভিশন রাখা হয়নি। এতে ব্যাংকটির প্রকাশিত মুনাফা ৪১ কোটি ৪০ লাখ টাকা বেশি হয়েছে বলে নিরীক্ষকের পর্যবেক্ষণ।
ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হারও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার নিচে। ২০২৫ সালের শেষে এ হার ছিল ১০ দশমিক ৭২ শতাংশ, যেখানে প্রয়োজন ১২ দশমিক ৫০ শতাংশ। এতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬৮৯ কোটি ৪৫ লাখ টাকা। নিরীক্ষকের হিসাবে, পুরো প্রভিশন ঘাটতির প্রভাব যুক্ত হলে মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক হয়ে যেতে পারে।
আয়-ব্যয়ের ক্ষেত্রেও চাপ বেড়েছে। ২০২৫ সালে ব্যাংকটির তহবিল ব্যয়ের হার ৯ দশমিক ৮০ শতাংশে উঠেছে, আগের বছর যা ছিল ৯ দশমিক ১২ শতাংশ। পরিচালন আয় ও ব্যয়ের অনুপাতও ৫৭ দশমিক ৪৫ শতাংশ থেকে বেড়ে ৭৭ দশমিক ০৩ শতাংশ হয়েছে। একই সময়ে নিট বিনিয়োগ আয় কমেছে ৫১ দশমিক ৩১ শতাংশ।
পুনঃতফসিল করা বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৪৯ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ১৬ দশমিক ৫৫ শতাংশ। বছরজুড়ে এসব বিনিয়োগ থেকে আদায় হয়েছে ৩৯০ কোটি ৭৫ লাখ টাকা। নিরীক্ষকের মতে, পুনঃতফসিল ও দীর্ঘ grace period-এর কারণে নগদ অর্থ আদায় পিছিয়ে যাচ্ছে, যা ব্যাংকের তারল্যের ওপর চাপ তৈরি করতে পারে।
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও অনিয়মের ঘটনা ধরা পড়েছে। ২০২৫ সালে ব্যাংকটির দুটি শাখায় নগদ অর্থ আত্মসাৎ এবং বিনিয়োগ বিতরণসংক্রান্ত জালিয়াতি ও অনিয়ম শনাক্ত হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ আদায় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এসব ঘটনা নিষ্পত্তি করা হয়েছে।
এ অবস্থায় ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি ব্যাংকটি। বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রক বিধিনিষেধ ও বিতরণযোগ্য তহবিলের ঘাটতির কারণে লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসে লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসে লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন














