ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

২০২৬ জুন ২৫ ১৪:৫৫:৪৮
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৪৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - আইপিডিসি ফাইন্যান্সের ৩৫.৫৫ কোটি টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৩২.৩৫ কোটি টাকার, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩১.২৭ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ৩০.০৭ কোটি টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৮.৬৩ কোটি টাকার, মালেক স্পিনিংয়ের ২৫.৬৯ কোটি টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২২.৪০ কোটি টাকা, এনসিসি ব্যাংকের ১৯.৭৪ কোটি টাকার ও প্রগতি ইন্স্যুরেন্সের ১৭.৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে