ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

বর্ধিত চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে স্কয়ার ফার্মা

২০২৬ জুন ২৯ ১০:১৪:৪৩
বর্ধিত চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে স্কয়ার ফার্মা

বাজারে বিদ্যমান ওষুধের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং নতুন ওষুধ বাজারে আনার লক্ষ্যে চুক্তিভিত্তিক উৎপাদনের পথে হাঁটছে শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সি টু সি ফার্মা লিমিটেড এর সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।

এই চুক্তির আওতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষে নির্দিষ্ট কিছু ওষুধ উৎপাদন করবে সি টু সি ফার্মা। কোম্পানির মতে, এর মাধ্যমে বিদ্যমান পণ্যের বর্ধিত চাহিদা মেটানোর পাশাপাশি নতুন ওষুধ বাজারজাত করা সহজ হবে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ চুক্তির একটি অনুলিপি সরবরাহ করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অনুরোধ জানালেও এখনো পর্যন্ত সেই চুক্তির অনুলিপি স্টক এক্সচেঞ্জের কাছে পৌঁছায়নি বলে জানানো হয়েছে।

উল্লেখ্য ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্কয়ার ফার্মার বর্তমানে ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৫.৮৫ শতাংশ। রবিবার (২৮ জুন) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২২৬.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে