ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ক্যাপিটেক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

২০২৬ জুলাই ২৯ ১০:৫১:৩০
ক্যাপিটেক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৯% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির ওই অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১.০৬ টাকা। ২০২৬ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৩৫ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে