ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে

২০২৬ জুলাই ২৩ ০৯:৪২:২৭
প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের চলতি বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায় ১৮৪ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.১৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.১১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.০৪ টাকা বা ১৮৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.২৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৩৩) টাকা। এতে করে লোকসান কমেছে ০.৯৫ টাকা বা ৭১ শতাংশ।

২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৪৪ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে