ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে

২০২৬ এপ্রিল ২৮ ১৩:৩০:০০
ইস্টার্ন লুব্রিকেন্টের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৬৬ শতাংশ মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৮.৬৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৭.২৮ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১১.৩৬ টাকা বা ৬৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৭.৯৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.৬২ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১১.৩৬ টাকা বা ১৭২ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২.৯১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে