ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সালভো কেমিক্যালের মুনাফা বেড়েছে

২০২৬ এপ্রিল ২৭ ০৭:৩৩:০৬
সালভো কেমিক্যালের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ১৩ শতাংশ মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৯ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ১৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ১২ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে