ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা

২০২৬ এপ্রিল ২৫ ০৯:৩০:২১
বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা

গত সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগও বেড়েছে। সপ্তাহটিতে প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা বা ০.২৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৭ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকার বা ৩৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪ টির বা ৪৯.৭৪ শতাংশের, কমেছে ১৬৮ টির বা ৪৩.০৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির বা ৭.১৭ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮ টির দর বেড়েছে, ১৫১ টির দর কমেছে এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে