ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

২০২৬ এপ্রিল ২৪ ১২:০৩:৩৫
সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

গত সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - বিবিএসের ৮.৫৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৮.৫১ শতাংশ, খান ব্রাদার্সের ৮.২৬ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সের ৭.৭৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে