ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

২০২৬ জুলাই ২১ ১৮:১২:২০
গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

মঙ্গলবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৭টি বা ৭০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৯৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১১ শতাংশ ইউনিট দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে