ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

২০২৬ জুলাই ১৫ ১০:৩৯:৪৮
গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ বা শেয়ারপ্রতি ১০.৫০ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ৩০ জুন পর্যন্ত ৬ মাসের সময়ের ব্যবসার উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ পাওয়া যোগ্য শেয়ারহোল্ডার নির্বাচনে ১২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। ওইদিন যাদের কাছে গ্রামীণফোনের শেয়ার থাকবে, তারা লভ্যাংশ পাবে।

গ্রামীণফোনের ৬ মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০.৫২ টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ১১.২১ টাকা। অর্থাৎ ইপিএস কমেছে ০.৬৯ টাকা বা ৬ শতাংশ।

এ কোম্পানিটির ২য় প্রান্তিকে ইপিএস হয়েছে ৫.৬২ টাকা। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ৬.৫১ টাকা। অর্থাৎ ইপিএস কমেছে ০.৮৯ টাকা বা ১৪ শতাংশ।

গ্রামীণফোনের গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৫১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে