ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শেয়ারবাজারে  উত্থান

২০২৬ জুলাই ১৫ ১৬:৪৪:১৪
শেয়ারবাজারে  উত্থান

শেয়ারবাজারে গত সপ্তাহ উত্থানে শেষ হয়। যার ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহের ৪ কার্যদিবসেও। তবে লেনদেন উত্থান-পতনে রয়েছে।

বুধবার (১৫ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯২৬ পয়েন্টে। যা মঙ্গলবার ৪৫ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট, রবিবার ৪৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ৫ কার্যদিবসে সূচক বেড়েছে ১৫৬ পয়েন্ট।

এর আগে গত সপ্তাহের বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ১৮ পয়েন্ট কমেছিল। তবে শুরুর দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৩৫ কোটি ৩৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩১ টি বা ৩২.৭৫ শতাংশের। আর দর কমেছে ২১৮ টি বা ৫৪.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৭৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১ টির, কমেছে ১২৫ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৮৭০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে