ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা

২০২৬ জুলাই ২৩ ০৯:৩৫:৩৩
আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৬৪) টাকা। আর গত বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৩৮ টাকায়।

আলহাজ্ব টেক্সটাইলের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে