ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ২৫২ কোটি টাকার

২০২৬ জুলাই ২৬ ০৯:১৪:১০
প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ২৫২ কোটি টাকার

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। আগের বছরের একই সময়ের থেকে চলতি বছরে ব্যাংকটির লোকসানে বেড়েছে ২৫২ কোটি টাকা।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা। এ সময়ে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ টাকা। তবে ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির লোকসান হয়েছিল ১৩৬ কোটি ৫৭ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ১.১১ টাকা ছিল।

ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ৬ মাসের ব্যবসায় লোকসান বেড়েছে ২৫২ কোটি ২১ লাখ টাকা বা ১৮৫ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.২৮ টাকা। এ সময়ে মোট লোকসানের পরিমাণ ছিল ২৮১ কোটি ৫ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে ব্যাংকটি ১৬৪ কোটি ৪২ লাখ টাকা লোকসান করেছিল, যা শেয়ারপ্রতি ১.৩৩ টাকা ছিল। ফলে দ্বিতীয় প্রান্তিকে ১১৬ কোটি ৬৩ লাখ টাকা বা ৭১ শতাংশ লোকসান বেড়েছে।

সুদ আয় কমে যাওয়ায় এই পতন হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৪৪ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে