ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিএটিবিসির মুনাফায় পতন

২০২৬ জুলাই ২৬ ০৯:২৬:২৩
বিএটিবিসির মুনাফায় পতন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো অব বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় সামান্য মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি ৭.৬৫ টাকা করে মোট ৪১৩ কোটি ১৮ লাখ টাকার মুনাফা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল শেয়ারপ্রতি ৭.৬৯ টাকা করে মোট ৪১৫ কোটি ২২ লাখ টাকা। এতে করে মুনাফা কমেছে ২ কোটি ৪ লাখ টাকা।

পণ্য বিক্রি কমে যাওয়ায় মুনাফা কমেছে বলে জানিয়েছেন বিএটিবিসি কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি ৩.৭৭ টাকা করে মোট ২০৩ কোটি ৬৮ লাখ টাকার মুনাফা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল শেয়ারপ্রতি ১.৮০ টাকা করে মোট ৯৭ কোটি ২৭ লাখ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১০৬ কোটি ৪১ লাখ টাকা বা ১০৯ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭.১৫ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে