ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

২০২৬ জুলাই ২৮ ০৯:০১:২৮
ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৪৮ শতাংশ।

মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি ৩.০০ টাকা করে মোট ১৩ কোটি ৩০ লাখ টাকার মুনাফা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল শেয়ারপ্রতি ২.০৪ টাকা করে মোট ৯ কোটি ১ লাখ টাকা মুনাফা হয়েছিল। এতে করে মুনাফা বেড়েছে ৪ কোটি ২৯ লাখ টাকা বা ৪৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি ১.৩৯ টাকা করে মোট ৬ কোটি ১৫ লাখ টাকার মুনাফা হয়েছে। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ০.৯৮ টাকা করে মোট ৪ কোটি ৩২ লাখ টাকা মুনাফা হয়েছিল। এতে করে মুনাফা বেড়েছে ১ কোটি ৮৩ লাখ টাকা বা ৪২ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.২৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে